কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি গ্রামবাসীর উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু করেছে। এদিকে অর্থের অভাবে সাঁকো পূর্ণ: নির্মাণের কাজ বন্ধ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে দুপাড়ের হাজারও মানুষের পাড়াপাড়।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাটে বারোমাসিয়া (বাণিদাহ) নদীতে ২২০ ফুট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটির পূর্ণ: নির্মাণের কাজ বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে দুপাড়ের বাসিন্দারা। ফলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাঁউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী ইউনিয়নের হকবাজার এবং পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার কুলাহাট ইউনিয়নের চরখারুয়া এবং খারুয়াসহ ৮ গ্রামের হাজারও মানুষ এখনও নদী পাড়াপাড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে।কিশামত শিমুলবাড়ী এলাকার ওবায়দুল হক ও মাইদুল ইসলাম জানান, স্থানীয় জনপ্রতিনিধির বরাদ্দ না থাকায় বাধ্য হয়ে দুপাড়ের বাসিন্দাদের নিজস্ব উদ্যোগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাঁশ সংগ্রহ করে এক সপ্তাহ আগে ভাঙা সাঁকো পূর্ণ: নির্মাণের কাজ শুরু করেছি। ইতোমধ্যে এক লাখ টাকা খরচ হয়েছে। এখন অর্থের অভাবে কাজ বন্ধ রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দুপাড়ের বাসিন্দাদের কাছে কমপক্ষে ৫০ থেকে সর্বোচ্চ ৫০০ করে আদায় করে পূর্ণরায় কাজ শুরু করা হবে। তারা আরও জানান, সাঁকোটি পূর্ণ: নির্মাণের কাজ শেষ হতে কমপক্ষে ১৫ থেকে ২০ দিন লাগবে। সাঁকো নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত দুপাড়ের বাসিন্দাদের এক বুক নদীর পানি পাড়ি দিয়ে পারাপার করতে হবে।কিশামত শিমুলবাড়ী এলাকার ঝাঁউকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, বাঁশের সাঁকো নির্মাণের কাজ বন্ধ হওয়ায় আমাদের দুর্ভোগ বাড়ছে। তিনি এই সাঁকোটি নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।কিশামত শিমুলবাড়ী এলাকার সাবেক ইউপি সদস্য আমিনুল হক জানান, তীব্র স্রোতে বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার ফলে আমাদের পাড়াপাড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এরপর কোথাও কোন সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে দুপাড়ের বাসিন্দারা মিলে বাঁশ সংগ্রহ করে ভাঙা সাঁকোটির পূর্ণ: নির্মাণের কাজ শুরু করেছি। তবে অর্থের অভাবে দুই দিন থেকে সাঁকোটি পূর্ণ: নির্মাণের কাজ বন্ধ। এখন ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছে হাজারও মানুষ। এ পর্যন্ত ৫শ বাঁশ ও নগদ এক লাখ টাকা খরচ হয়েছে। আরও বাঁশসহ এক থেকে দেড় লাখ টাকার মতো লাগবে। এ জন্য তিনি সাঁকো নির্মাণের কাজ বন্ধ হওয়ায় সাঁকো নির্মাণে সবার সহযোগিতা কামনা করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, বাঁশের সাঁকো পূর্ণ: নির্মাণের জন্য বর্তমান কোন বরাদ্দ নেই।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুমের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা
আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে Read more

চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি
চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা Read more

সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। বুধবার Read more

শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত
শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা, ২ নম্বর সতর্কসংকেত
তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা, ২ নম্বর সতর্কসংকেত

দেশের তিন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ Read more

নতুন দল নিবন্ধনে মাঠপর্যায়ে ইসির তদন্ত দল, সময়সীমা ৩১ আগস্ট
নতুন দল নিবন্ধনে মাঠপর্যায়ে ইসির তদন্ত দল, সময়সীমা ৩১ আগস্ট

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের পূর্ণাঙ্গ তদন্তের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দলের জেলা ও উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন