আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত’ শিরোনামে সময়ের কন্ঠস্বরে প্রকাশিত সংবাদের জেরে ৮ এপিবিএন পুলিশের এসআই জাহাঙ্গীরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ৮ এপিবিএন পুলিশের এসপি জহির উদ্দিন।তিনি সময়ের কন্ঠস্বরকে বলেন, সংবাদের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিকভাবে ক্লোজ করে কোটবাজার হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী তদন্তপূর্বক অপরাধ অনুযায়ী আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, শনিবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বালুখালী হিন্দুপাড়া রাস্তার মাথা থেকে আব্দুল করিম (৩৮) নামের এক স্থানীয় মাদক কারবারিকে আটক করে নিয়ে যান ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক জাহাঙ্গীর।পরবর্তী ইয়াবাসহ তাকে থানায় সোপর্দ না করে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ফরিদের মধ্যস্থতায় মোটা অংকের টাকার বিনিময়ে রাত দেড়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এই টাকা ভাগবাঁটোয়ারা করে নেন উপপরিদর্শক জাহাঙ্গীর। এমন গুঞ্জনে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এ খবরের সূত্র ধরে সময়ের কন্ঠস্বরের প্রতিবেদক অনুসন্ধান করে একটি প্রতিবেদন করেন। সেই প্রতিবেদন সংশ্লিষ্টদের নজরে আসলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতীয় মদতপুষ্ট’ ১৪ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতীয় মদতপুষ্ট’ ১৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের  খাইাবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় দেশটির সেনা-পুলিশ যৌথ অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, নিহত এই Read more

হাবিপ্রবি ম্যাথ ক্লাবের নেতৃত্বে সাব্বির ও ইমন
হাবিপ্রবি ম্যাথ ক্লাবের নেতৃত্বে সাব্বির ও ইমন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ ক্লাব অফ এইচএসটিইউ' এর নতুন কমিটি গঠিত Read more

বরিশালে তিন দিনেও খোঁজ মিলেনি মাদ্রাসা শিক্ষার্থীর
বরিশালে তিন দিনেও খোঁজ মিলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

ফজর নামাজের পরে সবার চোখ এড়িয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া তিন শিশু শিক্ষার্থীর মধ্যে দুজনকে খুজে পেলেও জাহিদ মোল্লার খোঁজ Read more

এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা
এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকার ওপর তাণ্ডব চালিয়ে এবার কিউবায় আঘাত হেনেছে। ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৫ কি.মি.) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন