নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় তাদের প্রত্যেককে নগদ ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়।মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গত রবিবার দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার মো. হাসান (৩২), আমজাদ হোসেন (৩০), বেগমগঞ্জের আবুল কালাম (৩৫), মো. হেলাল হোসেন (৩২), মো. মনির হোসেন (৩৫), মো. ইয়াছিন (৩১), মো. গিয়াস (২৯), মো. স্বপন (২৫), লক্ষীপুরের মিহির শাহা (৪৫), মো. সজিব (২৪) ও চাঁদপুরের মো. পারভেজ (৩১)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত রবিবার দিনব্যাপী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ডের এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এবং নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। অভিযানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকালে ২ কেজি ৬শত গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঘটনাস্থলেই ৪ জনকে ৭ দিন করে, ৭ জনকে ৩ দিন করে কারাদণ্ড ও সকলকে ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন একদল আনসার ব্যাটেলিয়ন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আওয়াল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আওয়াল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস Read more

নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন

স্পেনের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত Read more

বাঁশের সাঁকোই ভরসা আট গ্রামের মানুষের, ঝুঁকি নিয়ে চলাচল প্রতিদিন
বাঁশের সাঁকোই ভরসা আট গ্রামের মানুষের, ঝুঁকি নিয়ে চলাচল প্রতিদিন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বালাটারী ও চন্দ্রখানা গ্রামের মাঝখানে বয়ে যাওয়া নীলকমল নদীর ওপর আট গ্রামের ১০ হাজারের Read more

দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান
দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেল না আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী, Read more

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ (৫ জানুয়ারি) Read more

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন