আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিষয়ে এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার শৃঙ্খলা পরিপন্থি আচরণের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।  জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য হলেন জনপ্রশান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুল হক।মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব এ কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন।বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এখন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ফরিদপুরের ড. শাহাবুদ্দিন

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও নাম লিখিয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত গবেষক ড.শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি প্রকাশিত ‘এ ডি সাইন্টিফিক ইনডেক্স’-এ Read more

যুদ্ধবিরতির জন্য কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছেন নেতানিয়াহু
যুদ্ধবিরতির জন্য কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছেন নেতানিয়াহু

হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে একটি প্রতিনিধিদল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট Read more

মির্জাপুরে সিএনজিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
মির্জাপুরে সিএনজিসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার বহুরিয়া রোড এলাকা থেকে তাদের Read more

হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা, ১ দিনেই নেই ১০ লাখ
হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা, ১ দিনেই নেই ১০ লাখ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে পড়তে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের জনপ্রিয়তা! আইপিএলের অন্যতম Read more

জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ
জামালপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগে নাকাল পাঁচ গ্রামের মানুষ

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলত পাড়া যাওয়ার দুই কিলোমিটার কাঁচা সড়কটি পাঁচ গ্রামের মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন