বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারনী ম্যাচে। আর সিরিজ নির্ধারণী এ ম্যাচের জন্য দুই পরিবর্তন নিয়ে ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)।এরই মধ্যে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই স্বাভাবিকভাবেই কলম্বো টেস্টের এই স্কোয়াডে নেই তিনি। এ ছাড়া বাদ পড়েছেন পেসার মিলান রথনায়েক।এই দুজনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের স্কোয়াড: পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ঈশিতা ভিজেসুন্দরা, দুনিথ ভেল্লালেগে, বিশ্ব ফার্নান্দো।টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি দর্শনীয় স্থান পরিদর্শনকারী পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার
‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ Read more

হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল
হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর Read more

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ দিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা–জন্ম, Read more

পুলিশের উদাসিনতায় অধরা আসামি
পুলিশের উদাসিনতায় অধরা আসামি

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বস্ত কর্মচারীর হাতে ব্যবসায়ী খুন হওয়ার ঘটনার এক মাস পার হলেও মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন