এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।নুর বলেন, ‘জাতীয় ঐকমত্য গঠনের স্বার্থে আমরা বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে এসেছি। কিন্তু দু-তিনটি দল এখনও রিজিড (অবিচল) অবস্থানে রয়েছে। তাই সবাই যদি নিজের অবস্থানে অটল থাকে, তাহলে শতভাগ ঐকমত্য কোনোদিনই সম্ভব হবে না। এখানে একটি বাস্তবভিত্তিক মাপকাঠি নির্ধারণ করা জরুরি।’তিনি আরও বলেন, ‘আমরা আগেই প্রস্তাব দিয়েছিলাম—ভগ্নাংশ হোক বা পরিপূর্ণ—কেউ যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। এখন আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পরিষদ (এনসিসি), দ্বিকক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়েও। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।’উল্লেখ্য, ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এই সংলাপের লক্ষ্য হচ্ছে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও টেকসই গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা। তবে মতবিরোধ ও অনমনীয় অবস্থানের কারণে এখনো সব পক্ষের মধ্যে পূর্ণ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি দর্শনীয় স্থান পরিদর্শনকারী পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার Read more

শ্রীপুরে উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল
শ্রীপুরে উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ Read more

গাজা যুদ্ধের অবসানের দাবিতে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ
গাজা যুদ্ধের অবসানের দাবিতে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশটির রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত এই Read more

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১
রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১

রাজধানীর ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।মঙ্গলবার Read more

মাগুরায় মুখ থুবড়ে পড়েছে কোটি টাকার প্রবীণ নিবাস
মাগুরায় মুখ থুবড়ে পড়েছে কোটি টাকার প্রবীণ নিবাস

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রবীণ নিবাস গত এক বছর আগে উদ্ভোধন হলেও এখনও তা চালু হয়নি। মাগুরা সদর উপজেলার Read more

টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা ধৃত এক মাদক কারবারির পেটের ভিতর থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য সুত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন