ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের মারাত্মক ও ন্যায়সংগত শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য। আপনার এমন সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে।’ রবিবার (২২ জুন) ভোরে দেওয়া এক ভিডিও বিবৃতিতে এ কথা বলেন তিনি। ইরানের ফার্দো, নাতানজ ও ইসফাহানে শনিবার দিবাগত রাতে হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর বিবিসি, আল জাজিরা, সিএনএনের ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায়শই বলি; শক্তির মাধ্যমে শান্তি। প্রথমে শক্তি অর্জন, এরপর শান্তি আসে। এবং আজ রাতে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র অনেক শক্তি দিয়ে কাজ করেছেন।’তিনি বলেন, ‘এই পদক্ষেপ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসনব্যবস্থাকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র থেকে বিরত রেখেছেন।’ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে আলাদা এক ভাষণে নেতানিয়াহু বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হবে। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে।’এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা এবং নাতানজ ও ইসফাহানে ৩০টি টমাহক মিসাইল ছোড়া হয়েছে। তিনি বলেন, ‘এই হামলা ছিল একটি বিস্ময়কর সামরিক সাফল্য। এখন ইরানকে এই যুদ্ধ শেষ করতে হবে।’অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি টিম হিসেবে কাজ করেছি; যা সম্ভবত এর আগে আর কোনো টিম এমনভাবে কাজ করেনি। আমরা ইসরায়েলের প্রতি এই ভয়ানক হুমকি দূর করতে অনেক দূর এগিয়েছি।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসকদের মতে সকালে খালি পেটে যেসব খাবার খাওয়া যাবে না
চিকিৎসকদের মতে সকালে খালি পেটে যেসব খাবার খাওয়া যাবে না

আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সুস্থতা ও রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে। বিশেষ করে দিনের শুরুটা যদি হয় স্বাস্থ্যকর খাবার Read more

মোদির ভাষণের পরপরই বিস্ফোরণ-ড্রোন হামলা
মোদির ভাষণের পরপরই বিস্ফোরণ-ড্রোন হামলা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত Read more

পিডব্লিউ’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রেলওয়ে ওসির বিরুদ্ধে
পিডব্লিউ’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রেলওয়ে ওসির বিরুদ্ধে

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ Read more

বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু
বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিয়েবাড়ির অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর হামলায় আহত ইদ্রিস আলী ওরফে ইজ্জত আলী Read more

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি রোববার (০২ নভেম্বর) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেয়া যাক নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন