হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনেই দারুণ এক রেকর্ড গড়লেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। কিংবদন্তি ওয়াসিম আকরামকে টপকে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া (এসইএনএ) দেশগুলোতে এখন এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক তিনি।শনিবার (২১ জুন) হেডিংলি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেট শিকার করেছেন বুমরা। আর এতেই রেকর্ডটি নিজের করে নেন এই পেসার। ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন বুমরা। এই দেশগুলোতে তাঁর মোট উইকেট এখন ১৪৮, যা এসেছে মাত্র ৬০ ইনিংসে। এই তালিকায় ৫৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। এরপর এই তালিকায় আছেন—অনিল কুম্বলে (১৪১), ইশান্ত শর্মা (১৩০) ও মোহাম্মদ শামি (১২৩)।ইনিংসের প্রথম ওভারেই জ্যাক ক্রাওলিকে ফিরিয়ে ভারতকে এনে দেন দারুণ সূচনা। এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে ভাঙেন ডাকেট ও ওলি পোপের ১২২ রানের জুটি। এই উইকেটের মাধ্যমে এসইএনএ দেশগুলোতে বুমরাহর উইকেট সংখ্যা দাঁড়াল ১৪৭, মাত্র ৬০ ইনিংসে। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ৫৫ ইনিংসে নিয়েছিলেন ১৪৬ উইকেট, যা এতদিন পর্যন্ত ছিল শীর্ষ অবস্থানে।হেডিংলি টেস্টে ভারত প্রথম ইনিংসে করেছে ৪৭১ রান। ইংল্যান্ড দ্বিতীয় দিনটা শেষ করেছে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০৯ রান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর Read more

ভিটামিন ডি সাপ্লিমেন্টের ৬ পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিকার
ভিটামিন ডি সাপ্লিমেন্টের ৬ পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিকার

ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত ভিটামিন ডি সেবন করলে শরীরে কিছু নীরব Read more

আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার
আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী Read more

“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”
“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”

দীর্ঘ ২৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামের গৃহবধূ মোছাঃ শিরিনা খাতুনের গর্ভে সন্তান আসে। এই সুখবর ছড়িয়ে পড়লে Read more

খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা
খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ দেওয়ার সময় প্রশাসনের হানায় বর ও কনে পক্ষ পালিয়ে গেলেও জরিমানা গুনতে হয়েছে উভয় পক্ষকে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন