বরগুনার পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত ইলিশ মাছ এতিম ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছে মৎস্য বিভাগ। শনিবার (২১ জুন) বেলা ১১ টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মাছ পাথরঘাটা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন বলে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রওনক শাহরিয়ার নিশ্চিত করেছেন।পাথরঘাটা কোস্টগার্ড সূত্রে জানা যায়, সাগরে অবৈধ জাল দিয়ে স্বীকার করা জাটকা ইলিশ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে বিক্রি করা হচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় মৎস্য ব্যবসায়ীরা মাছ রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জাটকা ইলিশ জব্দ করে মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুর হক জানান, পাথরঘাটা কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়ার শেষে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা সহ এলাকার দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী

টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে Read more

ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে
ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে

১৭ বছর বয়সী এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। আর তাই ভালোবাসার বদলে নিলো ভয়ংকর Read more

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা রাঙামাটিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার Read more

বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের
বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, বিশ্ববাজারে চাহিদা যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তা আরও Read more

ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন
ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ শনিবার (৩০ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন