সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বলেন, একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের পছন্দের একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উপযোগী পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে।আজ শনিবার (২১ জুন) সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন সংস্কারের লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হবে। সরকার সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে।উপদেষ্টা বলেন, নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা অনেকটাই কমে যাবে। এ লক্ষ্যেই মৎস্য অধিদপ্তর সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ

‎‎মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী Read more

হারুনের ফ্ল্যাট-প্লট জব্দের আদেশ
হারুনের ফ্ল্যাট-প্লট জব্দের আদেশ

আলোচিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের নামে রাজধানীর উত্তরায় থাকা একটি ফ্ল্যাট ও মোট ১৮ কাঠার তিনটি প্লট Read more

চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার
চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে প্রকাশ্য দিবালোকেই চলছে ইলিশ শিকার। প্রশাসনের নিষেধাজ্ঞা Read more

মোদি-জেলেনস্কির ফোনালাপ
মোদি-জেলেনস্কির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ‘দ্রুত ও শান্তিপূর্ণ’ সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন