রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও অ্যাক্সিওস।এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ হতে হবে।তিনি বলেন, “চুক্তি হবে কিনা, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চায়, নাকি অন্য কিছু ভাবছে— এবং যেভাবেই হোক, ইরানের ওপর হামলা চালাতে চায়।”দুই সপ্তাহের সময়সীমার মধ্যেই কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, “এটা ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার ওপর নির্ভর করছে।”তিনি আরও বলেন, বর্তমানে ইরান নিশ্চিত নয় যে— যুক্তরাষ্ট্রকে এখনও বিশ্বাস করা যায় কি না। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে “কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা” বলেও আখ্যায়িত করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ
নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ

বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে ইউটিউব থেকে আধুনিক কৃষির ভিডিও দেখে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তরুণ Read more

ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ
ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ

ভারত ও কানাডার সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই নাম Read more

ইরানে আক্রমণ সহ্য করব না, এরদোয়ানের হুঁশিয়ারি
ইরানে আক্রমণ সহ্য করব না, এরদোয়ানের হুঁশিয়ারি

ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।সোমবার Read more

বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য বাজার মনিটরিং করেছেন বরিশাল ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার Read more

পাকিস্তানে ভয়াবহ বন্যায় হতাহদের জন্য হৃদয় ভেঙেছে মালালার
পাকিস্তানে ভয়াবহ বন্যায় হতাহদের জন্য হৃদয় ভেঙেছে মালালার

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় গত কয়েকদিনে প্রায় ৩৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শান্তিতে নোবলজয়ী মালালা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন