ইসরাইল লক্ষ্য করে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। খবর এএফপির।এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।  ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।আল-জাজিরা জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডলে জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে।এক বিবৃতিতে এমডিএ জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৬ বছর বয়সি তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
নান্দাইল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিবছরের ন্যায় এবারও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘প্রেসক্লাব নান্দাইল’ এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ‘প্রেসক্লাব নান্দাইল’ Read more

ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট
ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট

মেয়ে রাহার জন্মের পরই আলিয়ার জীবনে আমূল পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, ছাব্বিশ সাল থেকে আরও সতেচনভাবে কাজ নির্বাচনের পথে Read more

কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

“পরিমাপে কারচুপি একটি জঘন্য অপরাধ, যা সব ধর্মেই নিষিদ্ধ। আমাদের উচিত সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জীবন পরিচালনা করা। পণ্যে ভেজাল Read more

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ
দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকা থেকে একটি নৌকাসহ মালিকবিহীন অবৈধ ভারতীয় ২৩৮ বোতল মদ আটক করেছে বর্ডার Read more

৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান
জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন