রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১১ কিলো নামক এলাকা থেকে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে বাঘাইহাট জোনের সদস্যরা।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২ ঘটিকার দিকে ১১ কিলো এলাকায় বাঘাইহাট জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর পরিকল্পনায় লে: আয়মান ইনতিসার মজুমদার এর নের্তৃত্বে বৃষ্টিতে ভিজে বাঘাইহাট জোনের সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করেন।এ সময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল(এলজি) ০১ টি, কার্তুজ ০২ টি, এমুনেশন (বল) ০৩ রাউন্ড, চাঁদা আদায়ের রশিদ(ল্যামিনিটিং) ১২ টি, চাঁদা আদায়ের রশিদ বই ১২ টি, নগদ অর্থ ৪০০ টাকা, মোবাইল ফোন ০১টি, হিসাবের খাতা ০১ টি, চাপাতি ০১ টি, রামদা ০১ টি, গুলতি/ বাটল ০১ টি, নোটবুক ০৪ টি, ব্যাগ ০২ টি, চাদা আদায়ের হিসাবের কাগজ ২১ টি, রাফ খাতা বড় ০১ টি জব্দ করা হয়।আটককৃতরা হলেন ১, সুবল/ সুগা চাকমা।(৪২) পিতা জ্ঞ‍্যানময় চাকমা,গ্রাম : মারিশ্যা,বাঘাইছড়ি  ২, বিন্দুময় চাকমা(৪১)পিতা কিরণ মোহন চাকমা গ্রাম:- হাজছোড়া (শান্তিলাল কারবারি পড়া) বাঘাইছড়ি। বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, বিগত দিনেও আমারা বাঘাইহাট জোন অধীনস্থ শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) পন্থী অস্ত্র সহ চাঁদাবাজ ধরতে সক্ষম হয়েছি। আমাদের কাছে তথ্য রয়েছে, ইউপিডিএফ(প্রসীত) দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জোন কমান্ডার আরও বলেন ভবিষ্যতেও এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যহত থাকবে। দেশের  সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। বাঘাইহাট জোন কোনও অবস্থাতে কোন সশস্ত্র সন্ত্রাসীকে বা পাহাড়ে শান্তি বিনষ্টকারীকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বাঘাইহাট জোনের আওতাধীন, যেখানেই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করবে সেখানেই বাঘাইহাট জোন অপারেশন কার্যক্রম পরিচালনা করবে।পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিদেরকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান বাঘাইহাট জোন কমান্ডার।এ বিষয়ে ইউপিডিএফ(প্রসীত) দলের একাধিক নেতার সাথে মুটো ফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। আটকের বিষয়টি বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত Read more

যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক
যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাত করতে অপহৃত সেই দর্জি রেজাউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে।রবিবার (২৭ এপ্রিল)  বিকেল Read more

ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব
ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা Read more

এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি
এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি

ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে বহুদিন ধরেই ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর পরিকল্পনা করছিল সরকার। ধারণা ছিল, Read more

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট
জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট

চুয়াডাঙ্গার জীবননগরে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে মৌসুমী জ্বরের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন