ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল আইনকে গোলবন্যায় ভাসিয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটনের অডি ফিল্ডে ৫-০ গোলে জয় পেয়েছে ইগোর টুডোরের দল। একই গ্রুপের আরেক ইউরোপীয়ান ক্লাব ম্যানচেস্টার সিটিও জয় পেয়েছে এদিন। গতকাল বুধবার (১৮ জুন) মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাংকাকে ২-০ গোলে হারিয়েছে ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।ওয়াশিংটনের অডি ফিল্ডে পুরো ম্যাচে আল আইনকে কোণঠাসা করে রেখেছিল জুভেন্টাস। পুরো ম্যাচ জুড়ে বলার মতো তেমন কোনো আক্রমণই তৈরি করতে পারেনি সৌদি ক্লাবটি।ম্যাচের প্রথমার্ধে চারটি এবং দ্বিতীয় হাফে একটি গোল করেছে জুভেন্টাস। ১১তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি। ২১ মিনিটে কনসেসাও এবং ৩১ মিনিটে ইল্ডিজের গোলে ৩-০ তে লিড পায় ‘তুরিনের ওল্ড লেডিরা’।প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় এবং জুভেন্টাসের চতুর্থ গোল করেন মুয়ানি। দ্বিতীয় হাফেও আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল জুভেন্টাস। তবে ৫৮ মিনিটে কনসেসাও’র গোল ছাড়া আর জালের দেখা পায়নি জুভেন্টাসের ফুটবলাররা।অন্যদিকে জয় পেয়েছে ক্লাব বিশ্বকাপের আগের আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাংকাকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।ম্যাচের শুরুতেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। সাভিনহোর শট উইদাদ গোলকিপার এল মেহদি ব্লক করলে বল পান ইংলিশ মিডফিল্ডার। সময় নষ্ট না করে মাত্র ২ মিনিটে গোল করে বনে যান ক্লাব বিশ্বকাপের দ্রুততম গোলদাতা। বিরতির আগে ফোডেনের কর্নারে গোলমুখের সামনে থেকে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন জেরেমি ডোকু।তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি গোলের দেখা। উল্টো ৮৮ মিনিটে রিকো লুইস লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হলেও জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। Read more

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ এহতেশামুল ইসলামকে (৪২) গ্রেপ্তার Read more

ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা
ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা

বৃদ্ধ আনোয়ার হোসেন মিয়া, তিনি শারীরিক প্রতিবন্ধী। মানুষের কাছে তার পরিচয় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করেই সংসার চালায়। নেই কোন Read more

বিপিএল থেকে নাম প্রত্যাহার চট্টগ্রামের, দায়িত্ব নিল বিসিবি
বিপিএল থেকে নাম প্রত্যাহার চট্টগ্রামের, দায়িত্ব নিল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আর মাত্র একদিন পর। আর এই সময়ে ঘটে গেল অনাকাঙ্খিত এক ঘটনা। আর্থিক জটিলতার Read more

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া

স্কুলে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া। আইন আকারে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম।বুধবার (২৭ Read more

মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন