রাজধানীর বনানী ও রামপুরায় পৃথক ঘটনায় বাসের হেলপার ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সকালে এবং রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতরা হলেন- বনানীর মো. মুন্না (১৯) ও রামপুরায় সুমি আক্তার (৩৫)।বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মওদুদ কামাল জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মুন্নার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তিনি জানান, আত্মীয়ের কাছে জানতে পারি নিহত মুন্না একজন বাসের সহকারী হিসেবে কাজ করতো। গত রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার পর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।নিহতের বাবা মো. ইয়াসিন বলেন, ‘আমার ছেলে বাসের হেলপারি করতো। জোনাকি নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। কিছুদিন আগে তার একটি সন্তান হয়েছিল, ছেলেটি মারা যায়। এই নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কম বলতো। পারিবারিক বিষয় নিয়ে রাতে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয়।’অপরদিকে, রামপুরা থানার পূর্ব হাজীপাড়া ঝিলপার এলাকায় একটি বাসায় সুমি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) খাঁন আব্দুর রহমান জানান, খবর পেয়ে গতকাল পূর্ব হাজীপাড়া ঝিলপাড়ের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনের কাছে থেকে জানতে পেরেছি যে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড
তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ১ মাসে ১৩ টি ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন স্থানীয় প্রশাসন।তারাগঞ্জ উপজেলা Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব Read more

২ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিরামপুরের অসহায় রীনার
২ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিরামপুরের অসহায় রীনার

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামের নাম চাকুল, সেই গ্রামের আইদুল ইসলামের মেয়ে রিনা পারভীন। এখানেই জন্ম রিনা Read more

পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা
পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা

নাটোরের সিংড়ার প্রেমিকের সাথে পালিয়েছেন স্ত্রী। সেই আঘাত সহ্য করতে না পেরে মানসিক অবসাদে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী Read more

গোপালগঞ্জে ৩০ বছর আ.লীগের সভাপতি, দল ছাড়ার দিনে ভাঙলেন নৌকা ভাস্কর্য
গোপালগঞ্জে ৩০ বছর আ.লীগের সভাপতি, দল ছাড়ার দিনে ভাঙলেন নৌকা ভাস্কর্য

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন