গত তিন দিনের টানা বৃষ্টিতে বরগুনার আমতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাটগুলো দিয়ে পর্যাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কৃষকরা খেত প্রস্তুত করে ও বীজ তুলে রাখলেও রোপণ করতে পারছেন না। এতে চলতি মৌসুমে আউশ ধানের লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমতলী উপজেলায় ৭ হাজার ৫৭১ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে বীজ রোপণ সম্ভব না হলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।আমতলী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে ৮৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় খেত পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক জমি প্রস্তুত রেখেছেন এবং বীজ তুলে রেখেছেন, কিন্তু খেতের পানি সরে না যাওয়ায় তারা রোপণ করতে পারছেন না।বুধবার বিকেলে আমতলী উপজেলার কুকুয়া, চাওড়া, আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, জলাবদ্ধ খেতে কৃষকরা উৎকণ্ঠায় সময় পার করছেন।হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, ‘জমি তৈরি করেছি, বীজও তোলা, কিন্তু পানিতে খেত তলিয়ে থাকায় বীজ রোপণ করতে পারছি না। এভাবে পানি থাকলে বীজও পঁচে যেতে পারে।’গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের কৃষক ইব্রাহিম বলেন, ‘জলাবদ্ধতার কারণে বীজ রোপণ করতে পারছি না। প্রতিদিনই ক্ষতি বাড়ছে।’একই কথা বলেন কুকুয়া গ্রামের কৃষক সুলতান মিয়া। তিনি বলেন, ‘জমি চাষ করে রেখেছি, বীজও হাতে আছে, কিন্তু জলকপাট দিয়ে পানি না নামায় খেত এখনও পানিতে ডুবে আছে। কবে পানি নামবে, তা আল্লাহ জানেন।’এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাসেল বলেন, ‘টানা বৃষ্টির কারণে অনেক জমিতে পানি জমে আছে। এতে বীজ রোপণে বিলম্ব হচ্ছে। সময়মতো রোপণ সম্ভব না হলে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।’স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হোক। না হলে এই এলাকার আউশ ধানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোম অফিস, রেশনিং- জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ
হোম অফিস, রেশনিং- জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ

মধ্যপ্রাচ্যের সংঘাত ২৮শে ফেব্রুয়ারি থেকে আর্থিক বাজারকে নাড়িয়ে দিয়েছে এবং জ্বালানির দাম বাড়িয়েছে। করছাড়, জ্বালানির কোটায় শিথিলতা এবং খরচ কমানোর Read more

নওগাঁর মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নওগাঁর মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর Read more

আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান
আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান

আগামী নির্বাচনে ভূমিকা এবং প্রধানমন্ত্রী পদের বিষয়ে নিজের প্রত্যাশা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার
জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার

জাতিসংঘ পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে ১ হাজার ৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা Read more

এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার
এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস Read more

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন