৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী।বুধবার (১৮ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ ফলাফল প্রকাশ করা হয়।এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৬৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসারে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে এই প্রার্থীরা সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্য থেকে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারে প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী নয়; বরং বাছাই তালিকা হিসেবে প্রকাশ করা হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং একইসঙ্গে কমিশনের অফিসিয়াল নোটিশ বোর্ডেও এটি প্রকাশ করা হয়েছে।কী থাকছে পরবর্তী ধাপে?উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য প্রস্তুতি নিতে হবে। পিএসসি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে মোট ২,৩০৯ জন ক্যাডার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।আবেদন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হন ১২,৭৮৯ জন প্রার্থী।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স
নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স

প্রজন্মের পর প্রজন্মকে তেভাগা থেকে ভাষা আন্দোলন ও পরবর্তী স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প জানাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সালডাঙ্গা গ্রামে Read more

মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার Read more

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু

দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৯ এপ্রিল) ২২তম বারের মতো তেল আবিবের আদালতে হাজির হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন Read more

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক
কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে  চাঁদাবাজি, যুবক আটক

কিশোরগঞ্জে বিএনপি কর্মী পরিচয়ে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় কাঁকন (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন