হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে অনলাইন জুয়ার খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে অবশেষে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম অচিন্ত পাল (২২)। তিনি ওই গ্রামের মৃত অভিনাশ পালের ছোট ছেলে। মৃত অচিন্ত পালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, অচিন্ত পাল নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের পান ব্যবসায়ী। নিহতের বড় ভাই অসিম পাল বলেন, ‘গত কিছু দিন আগে হঠাৎ করে অচিন্ত পাল কয়েক লাখ টাকা ঋণ করে ফেলেন। লোকমুখে শুনতে পান অনলাইন জুয়ার আসক্ত হয়ে পড়েছেন অচিন্ত।’ তিনি নিজে অচিন্তের ঋণের ৭-৮ লাখ টাকা পরিশোধ করেছেন। নতুন করে পান ব্যবসা শুরু করার জন্য আরও বেশ কিছু টাকা দোকানের জন্য আবার টাকা দেন এবং সে আবার নতুন করে পান ব্যবসা শুরু করে। পরিবার ও প্রতিবেশী থেকে জানা যায়, ঋণের টাকা পরিশোধ করতে গত সোমবার সন্ধ্যায় জমি বিক্রি করতে চান অচিন্ত পাল। পরিবার এতে বাঁধা দিলে সবার অগোচরে ইঁদুর মারার বুলেট খান তিনি। কিছুক্ষণ পর শরীরে অস্বস্তি বোধ করলে এবং ইঁদুরের বিষ খেয়েছেন বলে পরিবারকে জানান। পরিবারের সদস্যরা তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান। নবীগঞ্জ থানার তদন্ত (ওসি) মো. দুলাল আহমেদ চৌধুরী বলেন, ‘পরিবারের কেউ যদি অভিযোগ দায়ের করে তাহলে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার
নরসিংদীতে সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় পুলিশের এক সাময়িক বরখাস্ত সিআইডি কর্মকর্তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে রায়পুরা থানাধীন চান্দের Read more

বিয়ের দাওয়াত না পেয়ে সাবেক সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম
বিয়ের দাওয়াত না পেয়ে সাবেক সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম

যশোরের বিয়ের দাওয়াত না পেয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তরিকুল ইসলামকে (৫০) কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের Read more

পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে জাজিরাবাসী
পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে জাজিরাবাসী

শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাটে পদ্মা সেতু প্রকল্পের সংলগ্ন তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে মাত্র Read more

ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০
ইসরায়েলের হামলায় ইরানে গত ৫ দিনে নিহত প্রায় ৬০০

ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন Read more

আবারও বাবা হলেন কণ্ঠশিল্পী রুমি
আবারও বাবা হলেন কণ্ঠশিল্পী রুমি

দুই দশকের পেশাদার সংগীতজীবন গায়ক–সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির। আজ আবার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়েছেন। আবারও Read more

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন