কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে স্থানীয় তিন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ জুন) ভোরবেলায় উপজেলার পৌর সদরের কুঁড়তলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় যুবদল নেতা ও বিএনপি কর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।গুরুতর আহতরা হলেন, পাকুন্দিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম। তাদেরকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দু’জনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হামলার সময় একটি মোটরসাইকেল আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সেই মোটরসাইকেলটি আওয়ামী নেতা সাদ্দামের বলে শনাক্ত করে স্থানীয়রা। এর জেরে বুধবার সকালে উপজেলার কুঁড়তলা এলাকার ঈসামুদ্দিন মাস্টারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।এ হামলায় ঘরবাড়ি ভাঙচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় সাদ্দামের দুই প্রতিবেশী মোস্তফা ও হুমায়ুনের বাড়িতেও হামলা চালায় ক্ষুব্ধরা।এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এটি দলীয় সংঘর্ষ কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

কালিয়াকৈরে বনভূমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান
কালিয়াকৈরে বনভূমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এপেক্স সংলগ্ন সরকার বাড়ি এলাকায় বন বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। Read more

নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?

সকালের নাশতায় বা দিনের অন্যান্য সময় হালকা নাশতায় অনেকেই রুটি রাখেন। এই রুটি আবার কারও গমের আটার পছন্দের, আবার কারও Read more

সেফ এক্সিট ইস্যুতে নাহিদের কাছে তালিকা চাইলেন রিজভী
সেফ এক্সিট ইস্যুতে নাহিদের কাছে তালিকা চাইলেন রিজভী

উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের ‘সেফ এক্সিট’ প্রয়োজন অনুভব করছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে তাদের Read more

আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা
আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা

চট্টগ্রামের আনোয়ারাকে বলা হয় দক্ষিণ চট্টগ্রামের শিল্পজোন। এ উপজেলার কেইপিজেডসহ অসংখ্য শিল্পকারখানায় প্রতিদিন কাজ করছেন ৩০-৪০ হাজারেরও বেশি শ্রমিক। এর Read more

ঢাবিতে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন
ঢাবিতে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন

শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমস্বরে জাতীয় সংগীত গেয়েছেন শিক্ষার্থীরা।সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন