বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে হঠাৎ তলিয়ে গিয়ে মেহরাব হোসাইন (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফাত্রাঝিরি এলাকার ঝরনায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হাফেজ মেহরাব হোসাইন (১৯) কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপির ১ নম্বর ওয়ার্ড মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহরাবের সঙ্গে প্রায় ১৮ জনের বন্ধু-বান্ধবের দল ফাত্রাঝিরি ঝরনায় যায়। ঝরনা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢলে খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়। একপর্যায়ে বাঁশের কঞ্চি ভেঙে মেহরাব পানিতে পড়ে প্রবল স্রোতে মুহূর্তেই তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে Read more

হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা
হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর এরপরই মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন হাজিরা। সেখান থেকে পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় Read more

মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় Read more

ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ
ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ

এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইআইজি ও এনটিটিএন Read more

স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার
স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম Read more

যশোরের বজ্রপাতে কৃষক নিহত
যশোরের বজ্রপাতে কৃষক নিহত

যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০)  নামে এক কৃষক নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে দিকে প্রবল বৃষ্টির মধ্যে  ক্ষেতে ধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন