ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর দপ্তরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন তারা। এ দখলদার বলেন, “ইসরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমান ইরান সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর ধ্বংস করে দিয়েছে। যা ইরানের স্বৈরশাসকের প্রধান হাত।”তিনি আরও বলেন, “আমরা যেমনটা কথা দিয়েছিলাম আমরা ইরানের প্রতীক এবং আয়াতুল্লাহ সরকারের সবকিছুতে হামলা করব।”এর আগে বুধবার (১৮ জুন) দুপুরে পূর্ব তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান সরকারের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে তারা। এর কিছুক্ষণ পর সেখানে হামলা চালানো শুরু করে ইসরায়েলি যুদ্ধবিমান।ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বুধবার টেলিভিশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের হুমকিতে আত্মসমর্পণ করবে না। এছাড়া যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় তাহলে এর কঠোর পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলো নুরকে
শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলো নুরকে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।সোমবার (০১ সেপ্টেম্বর) মেডিকেল Read more

৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর তারাগঞ্জের স্কুল মাঠে শুরু হলো সংস্কার কাজ

দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম 'সময়ের কণ্ঠস্বর'-এ গত ৬ জুলাই 'তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের' এই শিরোনামে একটি Read more

যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম
যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির Read more

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন