কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাত ধরে ক্ষমা চাইলেন জামায়াত নেতা আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে প্রকাশ্যে হাত ধরে ক্ষমা চান তিনি। পরে সেই কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত নেতারা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সাবেক জামায়াতের আমির মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন, জামায়াতের কর্মী কাদের মোল্লাহ, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা।জানা গেছে, গত মঙ্গলবার (১৭ জুন) রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা উপজেলার একজন জামায়াত কর্মী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার দলের নেতাকর্মীদের নিয়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজপত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যান উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।আলোচনার একপর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার রাজা মিয়া আহত হন।উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য চাপ দিচ্ছিলেন। তবে তার কিছু কাগজ ভুল থাকায় বিলে সাক্ষর করা হয়নি। জামায়াতের নেতারা আমাকে বিলে সাক্ষর নেওয়ার জন্য চাপ দিলে আমি অস্বীকৃতি জানাই। এ সময় তারা আমাকে মারধর করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আমার অফিসে এসে উপস্থিত সবার সামনে আমার হাত ধরে ক্ষমা চান জামায়াত নেতা।রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন জানান, ‘আমার এক জামায়াতের কর্মী কাদের মোল্লার স্ত্রীর কাগজপত্র নিয়ে কালক্ষেপণ করছিল, পরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে তার অফিসে গিয়ে আমি তার হাত ধরে ক্ষমা চেয়েছি এবং কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেছি। তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।’রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী জানান, ‘ওই নার্সের স্বামী আমাদের দলের একজন কর্মী। তার স্ত্রীকে বিল প্রদান না করে ওই কর্মকর্তা হয়রানি করছিলেন। এ জন্য আমাদের দলের কয়েকজন নেতাকর্মী সেখানে যায়। আলোচনার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে আমি উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারা দেশ। পাহাড় থেকে সমতল হাদির Read more

বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদম উপজেলায মারাইংতং জাদীর  একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৫ মে)  সকালে দুই শতাধিক Read more

বাঘায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা
বাঘায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের Read more

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো

তৃতীয় দিনের মতো সংঘাতে জড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া।শনিবার ভোরে, থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় নমপেন, Read more

নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো
নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে আবেদন।দেশের সর্ববৃহৎ বাঘাইছড়ি উপজেলায় নেই কোনো ফায়ার স্টেশন। প্রতিবছর এই উপজেলায় অগ্নিকাণ্ডের আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি Read more

মাটি লুটের উৎসবে সেনা-পুলিশের অভিযান, আটক ৩ ডাম্পার
মাটি লুটের উৎসবে সেনা-পুলিশের অভিযান, আটক ৩ ডাম্পার

দিনে সবকিছু স্বাভাবিক হলেও রাত নামলেই কৃষিজমিতে শুরু হয় মাটির লুট। এস্কেভেটরের চিৎকারে কেঁপে উঠে সুনসান জনপদ। স্থানীয়রা জানতেন, এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন