ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। তবে দক্ষিণ গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি খোলা জায়গায় পড়েছে বলে দাবি ইসরায়েলের।এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছেন ইরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দোরহিম মুসাভি। দেশটির প্রেস টিভির খবর অনুযায়ী মুসাভি বলেছেন, “এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলি প্রতিরোধের জন্য একটি সতর্কতা ছিল, শাস্তিমূলক অভিযান শিগগিরই কার্যকর করা হবে।”ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের এই বক্তব্যের কিছুক্ষণ পরই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে রাজধানী তেহরানে “একনাগাড়ে এবং তীব্র” বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এর আগে মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার পর নতুন করে ইসরায়েলে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা থেকে নাগরিকদের বাঁচাতে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে।টাইমস অব ইসরায়েল বলছে, ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে আইডিএফ আগাম সতর্কতা জারি করেছিল। এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল। দখলদার সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ইরানে একের পর এক আক্রমণ চালিয়েছে তারা। এছাড়া মঙ্গলবার বিকেলে ইরানের রাজধানী তেহরান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।সূত্র : আল জাজিরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান
চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন'র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম'র আয়োজনে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা Read more

আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু
আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু

কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাঁকখালী নদী এখন দখল আর দূষণের চাপে মৃতপ্রায়। একসময় কস্তুরাঘাট হয়ে চট্টগ্রাম পর্যন্ত Read more

পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার
পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। আজ শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এ Read more

ইরানে ইসরাইল-মার্কিন হামলার নিন্দা জানালো ব্রিকস
ইরানে ইসরাইল-মার্কিন হামলার নিন্দা জানালো ব্রিকস

ইরানের ওপর ইসরাইল ও মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের Read more

অনিচ্ছাকৃতভাবে পাওয়া সুদের টাকার বিধান
অনিচ্ছাকৃতভাবে পাওয়া সুদের টাকার বিধান

যারা সুদের ভয়াবহতা সম্পর্কে জানে, তারা যথাসম্ভব সুদি কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুদের Read more

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত ?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত ?

বিশ্বের প্রায় সব দেশেই এআই প্রযুক্তির প্রসারের সাথে সাথে এর ব্যবহার ও অপব্যবহার দুইই বাড়ছে। অনেক দেশেই এই প্রযুক্তির অপব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন