চট্টগ্রামের মিরসরাইয়ে গত দুই দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, দুয়ারু, পৌরসভার কয়েকটি ওয়ার্ড, মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের বেশ কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে। এতে আবারও চরম বিপর্যয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো।জানা গেছে, সোমবার রাতভর টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকেছে। পাহাড়ি ঢলের স্রোতে ভেঙে গেছে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামের একটি সড়ক। এছাড়া ওসমানপুর ইউনিয়নে সিডিএসপির বাঁধ ভেঙে ভেসে গেছে শতাধিক মৎস্য খামার। ক্ষতির মুখে পড়েছে কয়েকশ খামারি।দুয়ারু গ্রামের বাসিন্দা নাদিম মাহমুদ বলেন, ‘রাস্তাটি কিছুদিন আগে পাহাড়ি ঢলে ভেঙে যায়। সোমবার রাতভর ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ভাঙা জায়গার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এভাবে পানি প্রবাহিত হতে থাকলে রাস্তাটি ভেঙে খালে পরিণত হবে।’ তাদের দাবি, ‘দ্রুত রাস্তাটি যেন সংস্কার করা হয়।’ওসমানপুর ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন জানান, ‘সিডিএসপির বাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গেছে কয়েক হাজার একর মাছের খামার।’ বঙ্গোপসাগরের ভাঙন থেকে রক্ষা করতে ১৯৯৪ সালে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) আওতায় ১১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু চলতি ভারী বর্ষণে এই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েক হাজার একর মাছের খামার।করেরহাট এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, ‘বিএডিসি’র অপরিকল্পিত খাল খননে হুমকিতে এখানকার বসতভিটা ও ফসলি জমি।’ সম্প্রতি করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের তিলকের খালের মোল্লা বাড়ি ও এর আশপাশে ভাঙন দেখা দিয়েছে। চলতি বছর বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় সোনাইছড়ি ও তিলকের খালের প্রায় ৪ কিলোমিটার খাল খনন করা হয়। খাল খনন অপরিকল্পিত হওয়ায় ভাঙন শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।মিরসরাই পৌরসভার বাসিন্দা মোহাম্মদ মামুন বলেন, ‘আগে বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দিত না। এখন সামান্য বৃষ্টি হলে পৌরসভার ২ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা দেখা দেয়। মূলত মানুষ অপরিকল্পিতভাবে বাড়ি-ঘর নির্মাণের কারণে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে এমনটা হচ্ছে।’এদিকে আবুতোরাব এলাকায় আবুতোরাব-গোভনীয়া খালের পানিতে ভেসে গেছে আবুতোরাব-বড়তাকিয়া সড়ক। প্লাবিত হয়েছে সরকারটোলা এলাকার বেশ কয়েকটি বাড়িঘর।মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘টানা দুদিনের বৃষ্টিতে সবজি ও আউশ ধানের তেমন ক্ষতি হবে না। যদি বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকে তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে।’মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘টানা বৃষ্টিতে উপজেলার কয়েকটি ইউনিয়নে জলাবদ্ধতার খবর পেয়েছি। আমরা হত-দরিদ্র ও কর্মহীন মানুষের তালিকা করে তাদের খাদ্য সহায়তা দেব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম
বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

গত মৌসুমে ছিলেন দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার Read more

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারী এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে Read more

ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে
ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম Read more

দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ
দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায়য় দুই দিনব্যাপী উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নিজস্ব ব্যবস্থাপনায় Read more

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা অস্ত্র সহ গ্রেপ্তারের ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা অস্ত্র সহ গ্রেপ্তারের ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশ বিশেষ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা নাজমুল আরেফিন কিরণকে ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার করা Read more

বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০
বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন