‘দা’ দিয়ে কুপিয়ে পাঁচ রাজাকার হত্যা করা কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম (৯২) মারা গেছেন। মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই গ্রামে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম। বাবা সোনাফর মিয়া এবং মা দুঃখী বিবি। সখিনা নিঃসন্তান ছিলেন। মুক্তিযুদ্ধের আগেই মারা যান স্বামী কিতাব আলী। তাঁর প্রকৃত নাম সখিনা বেগম হলেও এলাকায় খটকি নামেই তিনি অধিক পরিচিত ছিলেন। জানা যায়, মুক্তিযুদ্ধের সময় যেসব নারী বীরত্বের সঙ্গে রণাঙ্গনে লড়াই করে সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাঁদের মধ্যে অন্যতম সখিনা বেগম। তাঁর সাহসিকতার কথা এখনো স্থানীয়দের মুখে মুখে। ১৯৭১ সালে সখিনার ভাগনে মতিউর রহমান সম্মুখযুদ্ধে অংশ নিয়ে হানাদার পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে শহীদ হন। যুদ্ধের সময় সখিনা বেগম গুরুই এলাকায় ‘বসু বাহিনীর’ নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রাঁধুনির কাজ করতেন। কাজের ফাঁকে রাজাকারদের গতিবিধির বিভিন্ন খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন। তবে একপর্যায়ে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। পাক বাহিনীর ক্যাম্প থেকে পালানোর সময় সেখান থেকে তিনি একটি ধারালো দা নিয়ে আসেন। পরে সেই দা দিয়ে নিজ হাতে পাঁচজন কুখ্যাত রাজাকারকে হত্যা করে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই নারী মুক্তিযোদ্ধা। একাত্তরের সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বীর মুক্তিযোদ্ধার খেতাব পান। কিশোরগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ের লেখক জাহাঙ্গীর আলম জাহান বলেন, ‘আমার বইয়ে সখিনা বেগমের সাহসিকতার কাহিনী রয়েছে। সখিনার ভাগনে মতিউর রহমানকে যে রাজাকাররা হত্যা করেছিল, তাঁদের মধ্যে নিকলী উপজেলার আলাপ্পা গ্রামের নাম আশ্রব আলী হাজী। সে ছিল নিকলীর শীর্ষ দালালদের অন্যতম। বসু বাহিনী ধরে নিয়ে সখিনার হাতে তুলে দেয়। সখিনা তাঁকে বঁটি ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।’ তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে আমার এবং পিন্স রফিক খানের লেখা লেখির কারণেই ৭১ এর অঙ্গাত নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগমের নাম প্রশাসনের দৃষ্টি গোছর হয়। এবং তিনি মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি লাভ করেন।’ এ বিষয়ে নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার ‘সময়ের কণ্ঠস্বরকে’ জানান, ‘বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

জীবননগরে ভৈরব নদের প্রবল স্রোতে ভেঙে গেল ২টি ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ
জীবননগরে ভৈরব নদের প্রবল স্রোতে ভেঙে গেল ২টি ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে এবার ভেঙে পড়েছে সন্তোষপুর গ্রামে প্রবেশের একমাত্র ব্রিজটি।প্রবল Read more

দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা Read more

দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি Read more

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চট্টকদার সাইনবোর্ডের আড়ালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন