পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাদশা মিয়া (৬৫)। তিনি উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের নাটকটোকা (ডাকুয়াপাড়া) গ্রামের বাসিন্দা।ঘটনাটি ঘটে রবিবার (১৫ জুন) দুপুরে। ঘটনার সময় বাদশা মিয়া তার বাড়ির আঙিনায় বাঁশের বেড়া বসাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী রুহুল আমিন, রবিন ইসলাম, হাফিজ উদ্দিন, রুবিনা বেগম এবং আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।এজাহার সূত্রে জানা যায়, হামলাকারীরা ধারালো বাঁশিলা, লোহার খোচা ও লাঠি দিয়ে বাদশা মিয়াসহ পরিবারের সদস্যদের হামলা করে। এতে বাদশা মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।আহতদের মধ্যে বাদীর ছোট ভাই সুলতান আলীর মেরুদণ্ড ভেঙে যায়, অপর ভাই সমশের আলী, ভাবী লিপি বেগম ও মা শেফালী বেগমও গুরুতর জখম হন। লিপি বেগমের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে এজাহারে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সোমবার (১৬ জুন) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়ার মৃত্যু হয়।নিহতের বড় ছেলে সইজ উদ্দিন দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, ‘মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মনজুর মোর্শেদ মুবিন (২৩) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে Read more

নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর টাঙ্গাইলের ঘাটাইলের জিবিজি সরকারি কলেজের ইউসুফ আলী নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার Read more

শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি: ফয়জুল করীম
শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি: ফয়জুল করীম

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি—এটা রাজনীতি নয়, এটা জুলুম ও Read more

ঢাবি ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি
ঢাবি ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গঠনমূলক ছাত্র রাজনীতির জন্য একটি সমন্বিত রূপরেখা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন Read more

ক্লাব বিশ্বকাপে চেলসির উড়ন্ত সূচনা
ক্লাব বিশ্বকাপে চেলসির উড়ন্ত সূচনা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে প্রত্যাশিতভাবেই আধিপত্য দেখাচ্ছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। অকল্যান্ড সিটিকে ১০ গোলে উড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন