ইসরায়েলের ভয়াবহ হামলার পর নিজেদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইরান।শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।প্রতিবেদনে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।এর আগে তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করে ইরান।শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ জানান, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা চালানো হয়েছে।ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এই হামলাটি উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। দুই ডজনেরও বেশি জেট বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এবং সুনির্দিষ্ট।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী
অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী

কয়েক দিন ধরে কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর আজ মানুষজন স্বাভাবিক দিনের মতো রোদে সকালের শুরু করছে। বাড়ির Read more

৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক
৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

কর্মীদের উৎসাহ ও কৃতজ্ঞতা প্রকাশে অনন্য নজির গড়লেন ভারতের এক উদ্যোক্তা। দীপাবলী উৎসব উপলক্ষে নিজের কোম্পানির ৫১ জন কর্মীকে নতুন Read more

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন।শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ Read more

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবু (২৯)-কে বরিশাল থেকে Read more

ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ
ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ

বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন