চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বদু তালুকদার বাড়ি থেকে এ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ।নিহত গৃহবধূ চাঁদনী ওই এলাকার সাইফুদ্দীনের স্ত্রী। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি ও ননদ পলাতক রয়েছে।জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদনী ও সাইফুদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ মাস আগে পারিবারিক আলোচনার মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়ি-শ্বশুরের সাথে ঝগড়া-বিবাদ লেগে ছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে বৃহস্পতিবার দুপুরে ঝগড়া হয়েছে। বিকালে চাঁদনীর স্বামী তাকে আত্মহত্যা করেছে বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা এসে দেখেন, চাঁদনীর দেহ একটি রশিতে ঝুলছে, তবে তা বিছানার সাথে লেগে রয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হলে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।নিহত গৃহবধূর নানা মোঃ আরিফুর রহমান মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে মারা যাওয়ার পর নাতনিকে অনেক আদরে লালন-পালন করে বিয়ে দিয়েছি। তাদের বিয়ে হয়েছে ৫ মাস হচ্ছে। বিয়ের পর থেকে তার স্বামী ও তার পরিবারের লোকজন তাকে প্রায় মারধর করতো। এখন আমার নাতনিকে মেরে লাশটি ওড়না দিয়ে ঝুলিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে।’ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল চেকপোস্টে চুরি, ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার
বেনাপোল চেকপোস্টে চুরি, ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘণ্টার মধ্যে মূল চোরকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত Read more

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের Read more

দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৫ ডিগ্রিতে
দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৫ ডিগ্রিতে

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীতের তীব্রতা আবারও বেড়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক Read more

‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল
‌‘আমি এই কাজ করিনি’, হাদি হত্যার আসামি ফয়সাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে পাঠানো Read more

আজ শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া
আজ শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আজ বুধবার (৩১ ডিসেম্বর)।বাদ Read more

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন