গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মাঝুখান এলাকায় এক বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার মূল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় ৬ ভরি স্বর্ণ, রুপার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীর অভিযোগ।ভুক্তভোগী মাহাবুব আলম (২৪) টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাগুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি কালিয়াকৈরের মাঝুখান এলাকার বাসিন্দা। মাহাবুব আলম জানান, গত (০৬ জুন) শুক্রবার তিনি পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যান সেখানে পাঁচ দিন অবস্থান করেন। এরপর (১১ জুন) বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে এসে দেখেন, বাসার মূল দরজার তালা ভাঙা, ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।তিনি আরও বলেন, আমার আলমারির তালাও ভাঙা পাই। সেখান থেকে একটি স্বর্ণের গলার চেন (১০ আনা), রুপার হাতের বালা ও পায়ের নুপুর (মোট ৬ ভরি), ও নগদ ৩৫,০০০ টাকা অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়।পরিবারের সঙ্গে আলোচনা করে মাহাবুব আলম (১২ জুন) তারিখে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি চুরির ঘটনার দ্রুত তদন্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন যোবায়ের আহমেদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ
কুমিল্লায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর টমছমব্রীজ এলাকার 'কুমিল্লা Read more

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন
প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়াসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। Read more

বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কারসহ আটক ৫
বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কারসহ আটক ৫

দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেটকার বেচাকেনার সময় ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌর শহরের কলেজ বাজার এলাকা Read more

কারাগারে পাঠানো হলো নুসরাত ফারিয়াকে
কারাগারে পাঠানো হলো নুসরাত ফারিয়াকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। Read more

চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অস্ত্রধারী আবুল হোসেন।রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক
মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক

ময়মনসিংহের নান্দাইলে মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক পড়েছে।গত ২ মাসে একাধিক মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মসজিদকেন্দ্রিক এসব প্রতারকচক্র বিভিন্ন মসজিদ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন