ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন। বিমানের যাত্রীদের তালিকায় তার নাম ছিল। তবে, তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন তিনি।জানা যায়, আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানিনগর আবাসিক এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) ২টা ২৫ মিনিটে দুর্ঘনাটি ঘটে। বিমানটিতে ২৪৪ জন আরোহী ছিলেন। এরমধ্যে ২৩২ যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের ফ্লাইটটি।ভয়াবহ এ দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা এখনও জানা যায়নি। তবে, বহু প্রাণহানির শঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ইতোমধ্যে গান্ধীনগর থেকে ৯০ জন কর্মীর তিনটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ)। ভাদোদরা থেকেও আরও তিনটি দল যাচ্ছে উদ্ধার অভিযানে।এদিকে দুর্ঘটনার ব্যাপারে গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বাড়ল
জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একলাফে এ দাম প্রায় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে।শুক্রবার (২৭ মার্চ) আনাদোলু এজেন্সির এক Read more

গাজায় ইসরাইলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরাইলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় গতকাল আরও  অন্তত ৬৪ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ Read more

দুঃখ প্রকাশ করে সেই মোদাব্বেরকে বুকে জড়িয়ে ধরলেন আব্দুস সালাম
দুঃখ প্রকাশ করে সেই মোদাব্বেরকে বুকে জড়িয়ে ধরলেন আব্দুস সালাম

জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনের বুকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। Read more

আম গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু
আম গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে থানার গাছ থেকে আম পারার সময় পরে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। Read more

হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি
হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি

আগামী বছর ২০২৬ সালের হজযাত্রী ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য রক্ষায় এ Read more

দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি
দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এতে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন