ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিম্মিদের সবাইকে মুক্ত করতে না পারায় বেশ কিছুদিন ধরে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ব্যাপক সমালোচনা চলছে। গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করেছেন ইসরায়েলি নাগরিকরা। এই পরিস্থিতিতে আগাম নির্বাচনের দাবিতে তৎপরতা শুরু করেছিল ইসরায়েলের বিরোধী দলগুলো। সম্প্রতি আগাম নির্বাচনের প্রস্তাব সম্বলিত একটি বিল দেশটির পার্লামেন্ট নেসেটে উত্থাপনও করা হয়েছিল। তবে বিলটি বাতিল হয়ে গেছে। এতে করে ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু।বুধবার (১১ জুন) পক্ষে-বিপক্ষে এমপিদের ভোট আহ্বান করে নেসেটে সেই বিল উত্থাপন করা হয়। ১২০ আসনবিশিষ্ট নেসেটে বিলটি পাসের জন্য প্রয়োজন ছিল অন্তত ৬১টি ভোট। কিন্তু ভোটাভুটির পরে দেখা যায় বিলটির পক্ষে পড়েছে ৫৩টি ভোট। আর বিপক্ষে পড়ে ৬১টি ভোট। বাকি ছয়জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনীতে নতুন সেনাসদস্য আহ্বান করে সেনা সমাবেশ ডেকেছিল নেতানিয়াহুর সরকার। তারপরেই এই বিল প্রস্তুতের কাজ শুরু করে বিরোধী দল।নেসেটে বিল বাতিল হওয়ায় এ যাত্রায় ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্টারি আইন অনুসারে, আগামী অন্তত ছয় মাস পর্যন্ত আগাম নির্বাচন সংক্রান্ত কোনো বিল নেসেটে জমা দিতে পারবেন না বিরোধীরা।তবে আগাম নির্বাচনের দাবি ইসরায়েলে দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে। সম্প্রতি দেশজুড়ে একটি জনমত জরিপ চালিয়েছিল ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ । সেখানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে ৫৭ শতাংশ আগাম নির্বাচনের পক্ষে মত দিয়েছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির
জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশের কোনো জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন (ইসি) Read more

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।রাজধানীর ধানমন্ডিতে Read more

বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো.আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে Read more

১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া Read more

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২
মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন