ক্লাব বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ দলে জায়গা হয়নি জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকারের মতো তারকাদের। তবে চমক হিসেবে এ দলে ডাক পেয়েছেন ‘নতুন মেসি’ খ্যাত আর্জেন্টাইন তরুণ  ক্লাদিও এচেভেরি। গুঞ্জন উঠেছে খুব শিগগিরই ম্যান সিটি ছাড়বেন ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ। এ জন্যই তাকে দলে রাখা হয়নি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটনসহ কয়েকটি ক্লাব ও বিদেশি দল তার প্রতি আগ্রহ দেখাচ্ছে। তবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।জ্যাক গ্রিলিশ ছাড়াও গার্দিওলার এ দল থেকে বাদ পড়েছেন কাইল ওয়াকার। যদিও সবশেষ শীতকালীন দলবদলে সিটি ছেড়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে ধারে যোগ দিয়েছেন। এদিকে স্কোয়াডে রাখা হয়নি তরুণ মিডফিল্ডার জেমসস ম্যাকআটিকেও। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ। ম্যানচেস্টার সিটি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কোর ক্লাব উইদাদ এসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ায়।ম্যানচেস্টার সিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াড:গোলরক্ষক: মার্কাস বেটিনেলি, স্টেফান ওর্তেগা, এডারসনডিফেন্ডার: রুবেন দিয়াজ, জন স্টোন্স, নাথান আকে, রায়ান আইত-নুরি, ভিতোর রেইস, জোশকো গভার্দিওল, ম্যানুয়েল আকাঞ্জি, আবদুলকাদির খুসানোভ, রিকো লুইসমিডফিল্ডার: নিকো গঞ্জালেজ, রদ্রি, তিজ্জানি রেইজেন্ডার্স, ইলকায় গুন্দোয়ান, বার্নার্দো সিলভা, ম্যাথিউস নুনেস, রায়ান চেরকি, ক্লদিও এচেভেরি, ফিল ফোডেন, অস্কার বব, নিকো ও’রেইলিফরোয়ার্ড: ওমর মারমুশ, আরলিং হালান্ড, সাভিনহো, জেরেমি ডকু।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে মানুষের ঢল
বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় যুব র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের Read more

জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল Read more

৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন
৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার একজন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মূল ফটকে দাঁড়ালে বোঝার উপায় নেই ভেতরের বাস্তবতা। বাইরে ঝুলছে ৫০ শয্যার হাসপাতালের সাইনবোর্ড, তবে ভেতরে Read more

তারাগঞ্জে রাস্তায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, পথচারীদের দুর্ভোগ
তারাগঞ্জে রাস্তায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, পথচারীদের দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজার থেকে উপজেলা যাওয়ার রাস্তায় তারাগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে বীর মুক্তিযোদ্ধা ডাঃ জয়নাল আবেদীনের বাড়ির Read more

দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত
দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘সংলাপ সভা’ আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় Read more

সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি
সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি

যশোরের বেনাপোল সোনালী ব্যাংকের উত্তর পাশ থেকে বাহাদুরপুর সড়কের দেড় কিলোমিটার সড়কটি (পৌরসভার অন্তর্ভূক্ত) মেরামতের জন্য বছর খানেক আগে খুড়াখুড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন