লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেলে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে জেলা জামায়াতের সেক্রেটারি মনোনীত করা হয়। এর আগে সকালে নুরনবী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন।বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।অ্যাডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে নিয়োগ দেন।পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। পদত্যাগের অন্য কোনো কারণ জানাননি তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব
নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব

তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদেরকে তিন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। আর একজন সচিবকে নতুন Read more

‌ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’
‌ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’

আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই লিখিতভাবে Read more

এলপি গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা
এলপি গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা

দেশে বাজারে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে Read more

এলপি গ্যাস আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা
এলপি গ্যাস আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে এলপিজি আমদানিতে বড় ধরনের নীতি সহায়তা ঘোষণা Read more

ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে: ট্রাম্প
ইরান নিয়ে এখন সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যত খারাপ হবে: ট্রাম্প

ইরান নিয়ে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যত সামনে খারাপ হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট Read more

পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি

বছরে দুই শতাধিক ডিম দিতে সক্ষম এমন মুরগির জাত উদ্ভাবন করেছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। এটি প্রচলিত দেশি মুরগির তুলনায় প্রায় তিনগুণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন