যখন দেশজুড়ে ফুটবল ঘিরে তুমুল উত্তেজনা, তখন ঈদের ছুটি শেষে নিঃশব্দেই অনুশীলনে ফিরলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ সোমবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প।নতুন বোলিং কোচ শন টেইট মিরপুরে প্রথমবারের মতো দলের সঙ্গে কাজ শুরু করেন আজই। তাকে পেসার এবাদত হোসেন, নাহিদ রানা ও হাসান মাহমুদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে দেখা যায়। পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিলেও, এটি তার প্রথম অনুশীলন সেশন মিরপুরে।আজকের অনুশীলন ছিল লাল বলে। মিরপুরের একাডেমি মাঠে পেসারদের নিয়ে টেস্ট ফরম্যাটের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন কোচ-ক্রিকেটাররা। টেস্ট দল ও ‘এ’ দলের সদস্যদের নিয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার দুটি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।প্রায় এক মাসের দীর্ঘ সফরে বাংলাদেশ দল আগামী শুক্রবার (১৪ জুন) উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। সফর শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের দুইটি টেস্ট ম্যাচ দিয়ে—১৭ জুন গল ও ২৫ জুন কলম্বোতে মাঠে নামবে টাইগাররা।এরপর ওয়ানডে সিরিজে কলম্বোতে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে হবে ৮ জুলাই পাল্লেকেলেতে। সফরের শেষ অংশে লিটন দাসের নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি হবে ১০ জুলাই পাল্লেকেলেতে এবং পরের দুটি ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোতে অনুষ্ঠিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভুল চিকিৎসায় টানা ৪ মাসের লড়াই শেষে মারা গেছে শিশু তানভীর
ভুল চিকিৎসায় টানা ৪ মাসের লড়াই শেষে মারা গেছে শিশু তানভীর

ভোলার বোরহানউদ্দিনে ভুল চিকিৎসার শিকার সেই শিশু তানভীর হাসান (৮) আর নেই। টানা ৪ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে Read more

মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার Read more

মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ
মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

চলতি মে মাসেই সমুদ্রে নৌযাত্রায় কমপক্ষে ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৩ মে) সংস্থাটি জানায়, মিয়ানমারে মানবিক Read more

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে যুগিবাড়ি ও মল্লিক Read more

চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা
চুয়াডাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় মাটি বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন