ঈদ আনন্দে আড়িয়াল খাঁ সেতুতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাকে ঘিরে এখানে ভিড় জমান বিনোদন প্রেমীরা। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কিংবা ভালবাসার মানুষটিকে নিয়ে ঈদ পরবর্তী সময়ে একটু বিনোদনের স্বাদ নিতে আড়িয়াল খাঁ সেতুতে ভিড় জমান তারা। ঈদের সপ্তম দিন পর্যন্ত থাকে এ ভিড়। তবে এখানে বিনোদন প্রেমীদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর।মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাটের আড়িয়াল খাঁ নদ সেতুতে ঈদের আনন্দ আরো বেশি ভাগাভাগি করে নিতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কালকিনি উপজেলায় কোথাও কোন বিনোদনের জায়গা না থাকায় উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে আড়িয়াল খাঁ সেতুটিই বিনোদন প্রেমীদের প্রথম পছন্দ। এ রকম ভিড় থাকবে ঈদের সপ্তম দিন পর্যন্ত। এখানে সমাগম ঘটে হাজার হাজার দর্শনার্থীর। শুধু কালকিনি লোকজনই নয়, পার্শ্ববর্তী বরিশাল ও শরীয়তপুর জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে এখানে। জানা-অজানা মানুষের এ যেন এক ঈদ পরবর্তী মিলন মেলা। নির্মল বাতাস, প্রকৃতির অপরূপ দৃশ্য মুগ্ধ করেছে ঘুড়তে আসা দর্শনার্থীদের। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে মুখোরোচক সকল ধরনের খাবারের পসরা। মূল সেতুর উপরে ফুটপাতের দু’পাশ জুড়ে রয়েছে খাবারের দোকানগুলো। ফুচকা, চটপটি, ঝালমুড়ি যেন পছন্দের প্রথম তালিকায়। শিশুদের জন্য আনন্দ দিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলনার দোকানসহ লোভনীয় হাওয়াই মিঠাই।ঘুড়তে আসা দর্শনার্থী সায়মুন হোসেন বলেন, ‘আমরা প্রতি বছর এখানে ঘুড়তে আসি। ব্রিজের উপর থেকে প্রাণ খুলে নিশ্বাস নেই যা ইট পাথরের নগরীতে নিতে পারি না।’শরীয়তপুর থেকে ঘুড়তে আসা দর্শনার্থী সুমি বলেন, ‘নদীর উপরে এতো মানুষের সমাগম সত্যিই মনটা ভরে গেল। আগামী বছর আবার আসবো।’সবুজ মিয়া বলেন, ‘কালকিনিতে বিনোদনের কোন জায়গা না থাকায় এ সেতুতে আসা। এ সেতুর উপর থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত এসেছি। বাবা মা, স্ত্রী ও দুটো মেয়ে, অর্থাৎ পুরো পরিবার নিয়ে এসেছি।’সেতুতে আসা দোকানীরা বলেন, ‘বেচা-কেনা অনেক ভালো এবং আইন শৃঙ্খলা নিয়েও সন্তুষ্ট আমরা।’এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ (ওসি) কে.এম. সোহেল রানা জানান: ‘দর্শনার্থীদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর কালকিনি থানা পুলিশ। পুলিশের পাশাপাশি গোয়ন্দা নজরদারী  রাখা হয়েছে সেখানে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে দায়িত্ব নেয়ার Read more

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ভাড়া বাড়ি থেকে ২ বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে Read more

পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)
পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)

আজ শনিবার (৮ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। অস্ট্রেলিয়া-ভারত ও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে Read more

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি Read more

পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত
পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত

পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে এ আয়োজনে ছিল জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন