ইসরায়েলের সামরিক অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার তৎপরতায় পরিচালিত জাহাজ ‘ম্যাডলিন’। ইতালি থেকে ছেড়ে আসা জাহাজটি বর্তমানে মিসরের জলসীমায় রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি গাজার উপকূলে পৌঁছাবে।জাহাজটিতে রয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের ১২ জন মানবাধিকারকর্মী। তাদের মধ্যে আছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে ও ব্রাজিলের থিয়াগো আভিলাসহ আরও অনেকে। তারা গাজার মানুষের দুর্দশার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর পাশাপাশি সেখানে জরুরি ত্রাণ পৌঁছে দিতে বদ্ধপরিকর।জাহাজটি বহন করছে গাজার জন্য জরুরি সহায়তা—যার মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম, চাল, ময়দা, শিশুদের দুধ, ডায়াপার, স্যানিটারি পণ্য, বিশুদ্ধ পানি তৈরির কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানান, এই জাহাজকে গাজার উপকূলে যেতে দেওয়া হবে না। তিনি এ অভিযাত্রাকে ‘ঘৃণার বহর’ আখ্যা দিয়ে দাবি করেন, এতে অংশ নেওয়া ব্যক্তিরা ‘হামাসের প্রচারক’। ইসরায়েল সেনাবাহিনী জাহাজটিকে থামাতে কী ব্যবস্থা নেবে, তা পরিষ্কার না হলেও তারা আগেই জানিয়েছে, কোনো জাহাজকেই গাজার অবরোধ ভাঙতে দেওয়া হবে না।গত ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে ‘ম্যাডলিন’। এর নামকরণ করা হয়েছে গাজার প্রথম নারী মৎস্যজীবী ম্যাডলিন নামের এক সাহসী নারীর নামানুসারে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে।প্রসঙ্গত, ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এতে খাদ্য ও ওষুধের অভাবে কয়েকটি শিশু মৃত্যুবরণ করেছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, গাজার ৯০ শতাংশের বেশি মানুষ বর্তমানে চরম খাদ্যসংকটে রয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে

ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের Read more

বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে
বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে

বরিশালে গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৬৩ জন।বৃহস্পতিবার Read more

গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত
গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

অবরুদ্ধ গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলো দেখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।শুক্রবার (০১ Read more

রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন-পরিচালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন