ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (০৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। এ সময়ে ১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৪৮৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৩০ জন। এর মধ্যে ৫৯ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক পাঁচ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩ জন মারা গেছেন।উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সেনাসদস্যদের ৮০২ আবেদন গৃহীত
সাবেক সেনাসদস্যদের ৮০২ আবেদন গৃহীত

সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে নিয়েছে। আবেদনগুলো যথাযথভাবে পর্যালোচনার উদ্দেশ্যে এরই মধ্যে সেনাসদরে উচ্চপর্যায়ের একটি পর্ষদ গঠিত Read more

ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি
ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি

রাজনৈতিক দল হিসেবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক পাওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি Read more

কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর
কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ববিবার( ১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ
চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে। শনিবার (৯ আগস্ট) সকালে দামুড়হুদা Read more

ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন
ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন

কোরবানির ঈদ মানেই খাবার টেবিলে বাহারি পদের গরুর মাংসের ছড়াছড়ি। কোরবানি ঈদে প্রায় সময় আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন