ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণি পেশার মানুষ। তবে ভোগান্তি হলেও নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ করতে চান তারা।শুক্রবার (৬ জুন) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন ট্রেনে ঈদ যাত্রার এই চিত্র লক্ষ্য করা যায়। প্রতিটি ট্রেনের ভেতরে ও বাইরে যাত্রীদের উপচেপড়া ভিড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই।এদিকে ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নিরাপদ ট্রেন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় স্টেশনে মোতায়েন রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার-ভিডিপি সদস্য। সেই সাথে চুরি ছিনতাই ও অপরাধ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।ট্রেনের যাত্রীরা জানান, যারা এখন বাড়ি ফিরছেন তারা সবাই কর্মজীবী। যার ফলে ঘরমুখী মানুষের বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় কিছুটা ভোগান্তি নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে সবার। তবে নিরাপদে বাড়ি ফিরতে পারলে তাদের এই কষ্ট আর থাকবে না বলেও জানান।এ বিষয়ে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী বলেন, ‘ট্রেন ও যাত্রী সামলেই আমাদের সময় কাটছে। পরিবারের খোঁজ নেওয়ারও সময় পাচ্ছি না। তারপরও সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ। এটাই আমাদের প্রত্যাশা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১
টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাগর বাড়ই নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা Read more

ভূঞাপুরে প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যান না স্বাস্থ্য সহকারী নুরু!
ভূঞাপুরে প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে যান না স্বাস্থ্য সহকারী নুরু!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। অলোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের Read more

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ৩ গ্রাম দখল করল রুশ বাহিনী
শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ৩ গ্রাম দখল করল রুশ বাহিনী

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া।বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা Read more

‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল Read more

আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা
আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের Read more

সন্ধ্যায় রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা
সন্ধ্যায় রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দেশের আকাশে বৃষ্টিবলয় গোধূলি সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এ ধারাবাহিকতায় রাজধানীসহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন