ঈদযাত্রার শেষ দিনেও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। শত কষ্ট উপেক্ষা করেও বাসের ছাদে ও খোলা ট্রাক-পিকআপে করে নাড়ির টানে বাড়ি ফিরছেন সবাই।শুক্রবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।মহাসড়কের সেতু এলাকা থেকে করটিয়া করাতিপাড়া বাইপাস পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপর গাড়ি বিকল হওযাসহ বিভিন্ন কারণে বুধবার (৪ জুন) ভোর ৪টা থেকে শুরু হওয়া এই যানজট শুক্রবার দুপুর পর্যন্তও অব্যহত রয়েছে। এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস ঘুরে দেখা যায়, মহাসড়কে মানুষের ঢল নেমেছে। যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। মহাসড়কে বাসের চেয়ে ট্রাক ও পিকআপ বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপ ও বাসের ছাদে গন্তব্যে যাচ্ছেন।পুলিশ, চালক ও যাত্রীরা জানান, দুই ঘণ্টার রাস্তা পার হতে সময় লাগছে ৬ থেকে ৮ ঘণ্টা। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকল হওয়া ও দুর্ঘটনার ফলে এই ভোগান্তি। অন্যদিকে যমুনা সেতুর ধারণক্ষমতা কম থাকায় স্বাভাবিকভাবে গাড়ি পারাপার করতে পারছে না। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িগুলো ভূঞাপুর দিয়ে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়েছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, যানজট নিরসনে আমরা নিরসলভাবে কাজ করছি। এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ পিতাকে রেলস্টেশনে ফেলে গেলেন ছেলে, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
অসুস্থ পিতাকে রেলস্টেশনে ফেলে গেলেন ছেলে, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

অসুস্থ পিতাকে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে ফেলে রেখে যান ছেলে। চিকিৎসা ও খাবারের অভাবে বৃদ্ধ হেলাল উদ্দিন (৭০) সেখানে মানবেতর Read more

নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গালপাড়া দশানী নদীতে দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনে ফসলি Read more

সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) মারা গেছেন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম
খালেদা জিয়ার সম্মানে হয়তো আমরা আসন ছেড়ে দেব: নাহিদ ইসলাম

আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের নির্বাচনী এলাকার ৩০০ টি আসনেই আমরা প্রার্থী দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। Read more

কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র

দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেলকে অলাভজনক প্রকল্প থেকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন