বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানকে (দুদু) অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী গণমাধ্যমকে নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ দুই নেতাকে নোটিশ দেওয়া হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানের (দুদু) সাম্প্রতিক দুটি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।গত ২০ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান।‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে’-হাসনাতের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেছিলেন, ‘বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন, তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না, যে কথার দায়িত্ব নিতে পারবা না।বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।’এ ছাড়া দুই দিন ধরে সামাজিক যোগোযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর একটি বক্তব্য। একটি অনুষ্ঠানে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যাচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল-কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে Read more

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ

গত বছরের জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার Read more

যশোরের দুঃখ ভবদহে ফের জলাবদ্ধতা
যশোরের দুঃখ ভবদহে ফের জলাবদ্ধতা

যশোরের দুঃখ হিসেবে খ্যাত ভবদহে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির পানি গ্রামের পর গ্রামকে প্লাবিত করে জনজীবনকে বিষিয়ে তুলেছে। Read more

‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার
‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন