লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ সময় ভোরে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে আন্তর্জাতিক ফুটবলে কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের। একই দিনে ভিন্ন ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনাও। বাংলাদেশ সময় শুকবার (০৬ জুন) সকাল ৭টায় শুরু হবে এ ম্যাচ। এর আগে নানা নাটকীয়তার পর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলে যোগ দেন কার্লো আনচেলত্তি। মূলত দলটির টানা ব্যর্থতা থেকে উত্তরণের জন্যই তাকে বেছে নিয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ।  ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির। কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তাকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছেন ব্রাজিলিয়ানরা। তাদের অনেকেরই বিশ্বাস, আনচেলত্তিই পারবেন ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে।দায়িত্ব নেওয়ার পরই ব্রাজিল দলকে ঢেলে সাজাচ্ছেন কার্লো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে তার ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে তার প্রতিফলন দেখা গিয়েছে। তার এই দলে জায়গা হয়নি ব্রাজিল ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমারের। তাছাড়া দলে জায়গা হারিয়েছেন রদ্রিগোর মতো তারকাও। যদিও শোনা যাচ্ছে, চোটের কারণেই তাকে দলে রাখেননি কার্লো। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল কেমন খেলে, সেটিই এখন বড় প্রশ্ন।এদিকে একই দিনে চিলির বিপক্ষে আতিথেয়তা নেবে আর্জেন্টিনা। এ ম্যাচে দীর্ঘ ৭ মাস পর শুরুর একাদশে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। এর আগে গত মার্চে ফিফা উইন্ডোতে ইনজুরির কারণে দলে ছিলেন না ৫ বারের ব্যালন-ড’র জয়ী এই তারকা। তবে চিলির বিপক্ষে বেশ ম্যাচে খুব একটা স্বস্তিতে নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।  চোট ও নিষেধাজ্ঞার কারণে নিয়মিত খেলোয়াড়দের ছয় জনকে চিলির বিপক্ষে পাবেন না স্কালোনি। দলে আছেন তিন নতুন মুখ। আগেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন কিংবা অন্যদের সুযোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টেবিল টপার স্কালোনি শিষ্যরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী
আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী

চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, 'বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে Read more

রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক
রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আগামী রোববার (২১ ডিসেম্বর) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান Read more

ছাত্রদলের পর ‘সংশপ্তক পর্ষদ’র ভোট বর্জন
ছাত্রদলের পর ‘সংশপ্তক পর্ষদ’র ভোট বর্জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপি, জাল ভোট ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট বর্জনের Read more

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, ডাকসুর জিএস পদও অবৈধ হচ্ছে
গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, ডাকসুর জিএস পদও অবৈধ হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন Read more

‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’
‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’

নির্বাচন কমিশন থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিতে বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেনসহ Read more

ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সে.মি. ওপরে
ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সে.মি. ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন