কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটায় উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা, দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রেজাউল ইসলাম ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় রেজাউল ইসলাম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির আশপাশের খালবিলে পানি বৃদ্ধি পাওয়াতে পরিবারের সবার অজান্তে মধ্যরাত ১২ টায় রেজাউল ইসলাম মাছ ধরার জন্য হাতে ক্যাটা (খোঁচা), টর্চ লাইট ও পলিথিনের ব্যাগ নিয়ে বের হন। সেই রাতে তিনি বাসায় ফিরে আসেননি। মাঝে মাঝে তিনি রাতে মাছ ধরতে যান ও ভোর রাতে ফিরে আসেন।পরে সকালে স্থানীয় লোকজন ফজরের নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে দেখতে পান রেজাউল ইসলাম মারা গিয়ে মুখ ধুবরে পড়ে আছেন। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রেজাউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, ‘পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ে করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী
উপদেষ্টা আসিফের কথায় ভারসাম্যহীনতা রয়েছে: রিজভী

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে বলে Read more

একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

এবারের এশিয়া কাপ যেন শুরু থেকেই একতরফা ম্যাচে ভরপুর। টুর্নামেন্টের প্রথম পাঁচটি খেলাতেই দেখা গেছে একপাক্ষিক লড়াই, যার ধারাবাহিকতা দেখা Read more

সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা
সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক Read more

২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র বিক্রির অভিযোগ
২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র বিক্রির অভিযোগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ Read more

ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

১৭ জুন: নামাজের সময়সূচি
১৭ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন