এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে প্রস্তুতি ম্যাচের আগে খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করার দারুণ সুযোগ পাচ্ছে কোচ হ্যাভিয়ের কাবরেরা।আজ বুধবার (০৪ জুন) জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ।সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে দেশের মাটিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল তার।হামজা ছাড়াও সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে আরও দুই প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এবং শমিত সোমের। এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন তারা। তবে ভুটানের বিপক্ষে ম্যাচে এদের খেলানো হবে কিনা তা নির্ভর করছে কোচের ওপর।যদিও গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা জানিয়েছিলেন, ফাহমিদুল ইসলামের জাতীয় দলে অভিষেক হবে। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, তা এখনো অনিশ্চিতএর আগে গত ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিল হামজা চৌধুরী। সে ম্যাচে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচে শুরুর একাদশে তাকে নাও দেখা যেতে পারে, যদিও তিনি খেলতে চেয়েছেন। এখন সবকিছুই নির্ভর করছে কোচের সিদ্ধান্তের ওপর।বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মিতুল মারমা, সাদ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা/কাজেম শাহ, শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম/মজিবুর রহমান জনি, রাকিব হোসেন, সুমন রেজা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার Read more

থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি অভিযোগ
থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি অভিযোগ

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি Read more

খালেদা জিয়ার ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন
খালেদা জিয়ার ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে, তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন Read more

ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার
ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা Read more

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত, আহত ৮
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত, আহত ৮

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলার Read more

উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন