যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার দু’জন হলেন ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান ও ৩৪ বছর বয়সী জুনিয়ং লিউ। তাদের বিরুদ্ধে ক্ষতিকারক ছত্রাক পাচারের অভিযোগ এনেছে প্রশাসন। তাদের বিরুদ্ধে ক্ষতিকর জীবাণু আমদানির পাশাপাশি ষড়যন্ত্র, মিথ্যা তথ্য প্রদান এবং ভিসা সংক্রান্ত জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়ান ছিলেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মী, আর তার সঙ্গী লিউ চীনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার সঙ্গে যুক্ত। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই, কাস্টমস এবং সীমান্ত নিরাপত্তা বিভাগ যৌথভাবে এই ঘটনা তদন্ত করছে। মার্কিন প্রসিকিউটর জেরোম এফ. গর্গন জুনিয়র এক বিবৃতিতে জানান, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সরাসরি সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামক একটি ছত্রাক যুক্তরাষ্ট্রে নিয়ে আসার চেষ্টা করেন। এই ছত্রাকটি গম, ভুট্টা, ধান এবং বার্লির জন্য মারাত্মক ক্ষতিকর এবং প্রতি বছর বিশ্বব্যাপী কৃষি খাতে বিপুল অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ছত্রাকটির বিষাক্ত উপাদান মানুষ ও পশুর শরীরে বমি, লিভার ক্ষতি এবং প্রজনন সমস্যার সৃষ্টি করতে পারে। অভিযোগে আরও বলা হয়েছে, চীনা সরকার এই জীবাণু নিয়ে গবেষণার জন্য জিয়ানকে আর্থিক সহায়তা দিয়েছিল, এবং তার সঙ্গী লিউও চীনের একটি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের গবেষণায় যুক্ত ছিলেন। তারা যুক্তরাষ্ট্রে গবেষণার আড়ালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাগার ব্যবহার করে এসব ক্ষতিকর জীবাণু ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন বলেও ধারণা করছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত সপ্তাহে মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আরেক চীনা নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।সূত্র: বিবিসিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য এবং ফ্যাসিবাদের সুরে সুর মিলানো, অভ্যুত্থানের আপোষহীন নেতা Read more

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে Read more

বিশ্বকাপ জেতার সময় এসে গেছে: কার্লো আনচেলত্তি
বিশ্বকাপ জেতার সময় এসে গেছে: কার্লো আনচেলত্তি

২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। দুই দশকের বেশি সময় ধরে 'হেক্সা'—অর্থাৎ ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে

ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে তাদের নিষেধাজ্ঞায় সড়ক পথে Read more

পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি
পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকা লুটপাট চালায় Read more

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন