জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক পথে ফিরিয়ে আনা সম্ভব। যদিও নির্বাচন সব সমস্যার একমাত্র সমাধান নয়, তবে জনগণের ক্ষমতায়নের প্রধান উপায় হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।মঙ্গলবার (৩ জুন) ঢাকায় রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গণঅধিকার পরিষদের একটি আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। এসময় তিনি প্রশ্ন তোলেন, এখন যে সংস্কার চলছে, সেটা কীসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার কি না? আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেন, ‘রাজনীতি ও অর্থনীতি এক নয়। অর্থনীতিতে দুই আর দুই চার হলেও, রাজনীতিতে দুই আর দুইয়ে ২২ হতে পারে।’তিনি অভিযোগ করেন, ‘বর্তমান উপদেষ্টা পরিষদে কোনো রাজনীতিবিদের জায়গা হয়নি এবং সাধারণ মানুষ এসব উপদেষ্টাকে চেনেও না।’পার্থ আরও বলেন, ‘বর্তমানে যেহেতু সংসদ নেই, তাই সরকারের কার্যকারিতার ভিত্তি হওয়া উচিত রাজনীতিবিদ, সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সমন্বয়ে। অথচ আজকে সংস্কারের নামে সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসছে না। ২ লাখ মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসা খাতে অস্থিরতা বিরাজ করছে, এনবিআরসহ নানা চাপের ফলে গার্মেন্টস শিল্প বিপর্যস্ত—এসব বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে
হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে

হোটেলের রুম, স্পা সেন্টার, পাবলিক টয়লেট বা শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে Read more

দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান
দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে। প্রতিশ্রুতি Read more

লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক
লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রিফাত (৩৫) কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান Read more

ইবিতে প্রশাসনিক ব্যক্তিদের গালি দিয়ে ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা
ইবিতে প্রশাসনিক ব্যক্তিদের গালি দিয়ে ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিবর্গদের অকথ্য ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠেছে শাখা ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। তবে Read more

শরীয়তপুরে অটোরিকশা চালকের চোখ উপড়ে, রগ কেটে নৃশংস হামলা
শরীয়তপুরে অটোরিকশা চালকের চোখ উপড়ে, রগ কেটে নৃশংস হামলা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় রমজান মোল্লা (৩৮) নামের এক অটোরিকশা চালকের দুই চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত-পায়ের রগ Read more

পল্লী বিদ্যুতের ৬টি মিটার চুরি, মোবাইল নম্বর রেখে গেছে চোর
পল্লী বিদ্যুতের ৬টি মিটার চুরি, মোবাইল নম্বর রেখে গেছে চোর

রাজশাহীর বাগমারায় প্রতিনিয়ত চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার। মিটার চুরির ঘটনায় অভিযোগ হলেও দীর্ঘদিন ধরে এই চক্রের কাউকে ধরতে পারছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন