সবশেষ ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুমটি দুর্দান্ত কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। স্পেনের ঘরোয়া ফুটবল লিগের তিনটিতেই শিরোপা জিতেছে দলটি। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। দীর্ঘদিন পর চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার দারুণ সুযোগ ছিল বার্সেলোনার কাছে। ২০২৪-২৫ মৌসুমে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে একপ্রকার অপরাজেয় ছিল দলটি। তাছাড়া চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বছরের সবগুলো ‘এল ক্লাসিকো’ তে হারিয়েছে ইয়ামাল-রাফিনিয়ারা। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ না জেতার আক্ষেপে পুঁড়ছেন কোচ হ্যান্সি ফ্লিক। ফলে আগামী মৌসুমে তার একমাত্র টার্গেট চ্যাম্পিয়নস লিগ জেতা। এ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছেন তিনি। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এরই মধ্যে জানিয়েছেন গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবের পরিকল্পনার কথা। এ নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, গ্রীষ্মকালীন দলবদলে ফরোয়ার্ড লাইন এবং নতুন গোলরক্ষকের দিকে নজর দেবে তারা। গুঞ্জন আছে, আরেক স্প্যানিশ ক্লাব এস্পানিওলের গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে দলে ভেড়াতে চাইছে বার্সা। বার্সেলোনার জার্সি গায়ে তোলার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ গার্সিয়া। তাছাড়া, তাকে দলে টানলে দীর্ঘমেয়াদে সার্ভিস পাবে কাতালান ক্লাবটি। এদিকে আক্রমণভাগের বেশ কয়েকজন ফুটবলারের দিকে নজর রেখেছে বার্সেলোনা। গুঞ্জন আছে কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ লিভারপুল ছাড়বেন। ধারণা করা হচ্ছে, দিয়াজ বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী। তবে এ বিষয়ে বার্সেলোনা আপাতত জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। এছাড়াও, বার্সেলোনার পরিকল্পনায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। বর্তমানে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় ধারে খেলছেন তিনি। অ্যাস্টন ভিলার সাথে তার চুক্তির মেয়াদও শেষ হয়েছে চলতি মৌসুমে। শোনা যাচ্ছে, অ্যাস্টন ভিলায় ধারের মেয়াদ শেষ করার পর রাশফোর্ড ইউনাইটেড ছাড়তে চান। এই মুহূর্তে বার্সেলোনার সম্ভাব্য দলবদল পরিকল্পনা ঘোরাফেরা করছে এই তিনজনকে ঘিরেই। ক্লাবের পরিকল্পনা মাত্র তিন থেকে চারজন নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর, এর বেশি নয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ Read more

আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর Read more

বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

এশিয়া কাপে ভালো করতে বিসিবি বসের দুই পরামর্শ
এশিয়া কাপে ভালো করতে বিসিবি বসের দুই পরামর্শ

আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের Read more

শেষ হলো এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা
শেষ হলো এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা

অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। সরকারি বেসরকারি Read more

আনোয়ারা-কর্ণফুলীতে শিয়ালের কামড়ে আহত ৪
আনোয়ারা-কর্ণফুলীতে শিয়ালের কামড়ে আহত ৪

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন। হঠাৎ শিয়ালের এ আক্রমণে গ্রামীণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন