ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মঙ্গলবার (০৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ রানে জিতে এ ইতিহাস গড়ে বিরাট কোহলিরা। জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল ব্যাঙ্গালুরু। তবে ব্যাঙ্গালুরু চ্যাম্পিয়ন হলেও অন্য দলের খেলোয়াড়রা যে পিছিয়ে আছে তা নয়। টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন অনেক তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার। বিশেষ করে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী, গুজরাট টাইটান্সের তরুণ ব্যাটার সাই সুদর্শন আলো ছড়িয়েছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। ফলে ব্যক্তিগত এমন সাফল্যের জন্য পুরস্কৃতও হয়েছেন তারা। এক নজরে দেখে নেওয়া যাক ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তদের তালিকা: সর্বোচ্চ রান: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) – ৭৫৯ রান | পুরস্কার: ১০ লাখ রুপিসর্বোচ্চ উইকেট: প্রসিদ্ধ কৃষ্ণ (গুজরাট টাইটান্স) – ২৫ উইকেট | পুরস্কার: ১০ লাখ রুপিমোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (সেরা খেলোয়াড়): সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স) | পুরস্কার: ১৫ লাখ রুপিইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) | পুরস্কার: ১০ লাখ রুপিসুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) – স্ট্রাইক রেট ২০৭ | পুরস্কার: ১০ লাখ রুপিফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন: সাই সুদর্শন | পুরস্কার: ১০ লাখ রুপিফ্যান্টাসি কিং প্লেয়ার: সাই সুদর্শন | পুরস্কার: ১০ লাখ রুপিসর্বাধিক ছক্কা: নিকোলাস পুরান (লখনউ সুপার জায়ান্টস) – ৪০টি ছয় | পুরস্কার: ১০ লাখ রুপিসর্বাধিক চার: সাই সুদর্শন – ৮৮টি চার | পুরস্কার: ১০ লাখ রুপিসেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস (সানরাইজার্স) | পুরস্কার: ১০ লাখ রুপিঅন্যান্য পুরস্কার: সেরা স্টেডিয়াম: অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি | পুরস্কার: ৫০ লাখ রুপিফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংসফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ: ক্রুণাল পাণ্ডিয়া (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে
ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান একসময় আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের Read more

পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড
পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. জুবায়েত (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।শনিবার (১৭ Read more

দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য
দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য

সকাল থেকেই ময়মনসিংহের মাছের আড়তে একটি মাছকে কেন্দ্র করে হাকডাকে বেশ সরগরম। ধূসর আঁশ, র‌ঙিন চোখ ও লম্বাটে গড়নের এই Read more

দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা Read more

স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও Read more

হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা
হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি নেওয়া, ভিডিও করাসহ নানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন