মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার (০৪ জুন) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন তিনি।পোস্টে সারজিস লিখেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না।তিনি বলেন, তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কীভাবে?সারজিস বলেন, মন্ত্রণালয়ের কাজ ছিল- মুক্তিযোদ্ধার নামে সুযোগ-সুবিধা নেওয়ার জন্য আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা। কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঠে থেকে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন তাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয়।তিনি আরও বলেন, ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষের না হয়। ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা
পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা

পারিবারিক বিরোধের জেরে রাজশাহীর পুঠিয়ায় আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

চাকরির জন্য টাকা নেয়ার অভিযোগ, চাপের মুখে ফেরত দিলেন জামায়াত নেতা
চাকরির জন্য টাকা নেয়ার অভিযোগ, চাপের মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে একাধিক প্রার্থীর Read more

১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা
১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা

দেশের ৮টি বিভাগের ৬২টি জেলার নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। এই Read more

চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য
দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য

সকাল থেকেই ময়মনসিংহের মাছের আড়তে একটি মাছকে কেন্দ্র করে হাকডাকে বেশ সরগরম। ধূসর আঁশ, র‌ঙিন চোখ ও লম্বাটে গড়নের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন