দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই নেতা।বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় কয়েক মাস ধরে চলা রাজনৈতিক সংকট ও বিশৃঙ্খলার পর প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন বিরোধী নেতা লি জে-মিয়ং।মূলত এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক শাসন জারির চেষ্টায়। তার এই স্বল্পস্থায়ী ও চরম বিতর্কিত সেই পদক্ষেপ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত পার্লামেন্ট তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বর্তমানে তিনি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন।মূলত এই ঘটনাগুলোর পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা সামাল দেওয়াই এখন লি জে-মিয়ংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি এমন একটি সময় দায়িত্ব নিচ্ছেন, যখন দেশ অভ্যন্তরীণভাবে তীব্রভাবে বিভক্ত এবং আন্তর্জাতিক পর্যায়েও তাকে কঠিন কূটনৈতিক আলোচনায় অংশ নিতে হবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্যচুক্তি পুনরায় আলোচনা করে দক্ষিণ কোরিয়ার ওপর শুল্কের চাপ কমাতে হবে।বিবিসি জানায়, নির্বাচনে মিয়ংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রার্থী কিম মুন-সু। তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের মন্ত্রিসভার সদস্য ছিলেন।গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জরিপে পিছিয়ে থাকা কিম নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখে বুধবার ভোরে পরাজয় স্বীকার করেন এবং লিকে বিজয়ের জন্য অভিনন্দন জানান।লি নিজের বক্তব্যে সরাসরি জয় ঘোষণা না করলেও ইঙ্গিত দেন যে তিনি জিতেছেন। তিনি জানান, তার প্রথম কাজ হবে “দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার”। ৬১ বছর বয়সী এই রাজনীতিক মাত্র তিন বছর আগে খুব অল্প ভোটে ইউনের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন। ফলে এটি তার জন্য এক অসাধারণ প্রত্যাবর্তন।তবে লি নিজেও একাধিক রাজনৈতিক বিতর্ক ও দুর্নীতির অভিযোগে আলোচিত হয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কেলেঙ্কারিও তার বিরুদ্ধে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে অনেক ভোটার লি জে-মিয়ংয়ের প্রতি বিশেষ সমর্থন দেখাতে নয়, বরং ক্ষমতাসীন দলের প্রতি অসন্তোষ প্রকাশ করতেই ভোট দিয়েছেন।রাজনৈতিক পরামর্শক সংস্থা মিন কনসালটিংয়ের প্রেসিডেন্ট পার্ক সাং-মিন বিবিসিকে বলেন, “এই নির্বাচন ছিল এক ধরনের গণ-অসন্তোষের বহিঃপ্রকাশ। মানুষ এখানে গণতন্ত্রের পক্ষে এবং সেনাশাসনের চেষ্টার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে।”তিনি আরও বলেন, “এই জয় দেখিয়েছে যে দক্ষিণ কোরিয়ার জনগণ গণতন্ত্রকে সব কিছুর ওপরে স্থান দেয়।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শহিদ পরিবারের সঙ্গে এক বছরেও বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা’
‘শহিদ পরিবারের সঙ্গে এক বছরেও বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা’

জুলাই বিপ্লবের এক বছর পার হলেও এখন পর্যন্ত শহিদ পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মতবিনিময় না হওয়াকে ‘সবচেয়ে Read more

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে তুলকালাম, উপাচার্যসহ আহত ১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে তুলকালাম, উপাচার্যসহ আহত ১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উপাচার্যসহ অন্তত Read more

রাজধানীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এলাকাবাসীর বিক্ষোভ
রাজধানীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এলাকাবাসীর বিক্ষোভ

রাজধানীর মিরপুরের দারুসসালামে মিথ্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দারুসসালাম Read more

সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩
সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩

সুদানের এল-ফাশের শহরের একটি মসজিদে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন