রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে দীর্ঘ ১১ বছর পর রাসায়নিক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৫ দিনব্যাপী এ সংস্কার কার্যক্রম মঙ্গলবার (৩ জুন) শেষ হয়।প্রায় ৫০০ বছর আগে ১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। চুন-সুরকির গাঁথুনিতে তৈরি মসজিদটি তার অনন্য টেরাকোটা কারুকাজ ও স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। এতে রয়েছে ১০টি গম্বুজ, ৫টি প্রবেশদ্বার, ৬টি স্তম্ভ ও ৪টি কারুকার্যখচিত মেহরাব।মসজিদের উত্তর পাশে রয়েছে হজরত শাহ দৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার এবং সম্মুখে রয়েছে একটি বিশাল দিঘি, যা জনকল্যাণে খনন করেছিলেন সুলতান নুসরাত শাহ।সংস্কার কাজের আওতায় মসজিদের প্রাচীর ও অভ্যন্তরের কিছু মাজারে রাসায়নিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংরক্ষণমূলক কাজ করা হয়েছে।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাঘা জনদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. দবির হোসেন বলেন, ‘বহু চেষ্টার পর সংস্কার অনুমোদন হয়েছে। প্রাচীর ও মাজারের বিশেষ অংশগুলো এখন ঝকঝক করছে। দীর্ঘদিন পর এই কাজ করতে পেরে আমরা গর্বিত।’বাঘা শাহী মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত একটি ইমারত। মসজিদটির অনন্য স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।এই সংস্কার কাজের মাধ্যমে মসজিদটির স্থাপত্যিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব আরও সুদৃঢ় হয়েছে, যা ভবিষ্যতে পর্যটকদের আকর্ষণ বাড়াবে বলে আশা করা যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার (০৪ Read more

টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার ওপরে রুট
টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার ওপরে রুট

টেস্ট ক্রিকেটে আরো একটি নজির গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি
ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি

রাজনৈতিক দল হিসেবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক পাওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি Read more

বরগুনায় মরিচের গুঁড়া ছিটিয়ে মোটরসাইকেল আরোহীদের টাকা ছিনতাই 
বরগুনায় মরিচের গুঁড়া ছিটিয়ে মোটরসাইকেল আরোহীদের টাকা ছিনতাই 

বরগুনার পাথরঘাটায় গার্মেন্টস ব্যবসায়ী শাহ আলম চৌধুরী ও তার দুই ছেলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মুখে Read more

গেট বন্ধ করে দেওয়ায় কেউ বের হতে পারেনি, অভিযোগ স্বজনদের
গেট বন্ধ করে দেওয়ায় কেউ বের হতে পারেনি, অভিযোগ স্বজনদের

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কেউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন